চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডকে পুনরুদ্ধারের সক্ষমতা রাখি: টেন হাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচ হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা দুঃস্বপ্নের মতোই হয়েছে। দুই ম্যাচেই হারের মুখ দেখা দলটি এক গোল পাওয়ার বিপরীতে হজম করেছে ছয়টি। এমন খারাপ সময়ের ভেতরের রেড ডেভিলদের পুনরুদ্ধারের সক্ষমতা রাখেন বলে দাবি করেছেন দলটির কোচ এরিক টেন হাগ।

সোমবার শক্তিশালী লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের দৃঢ় মনোভাবের কথা টেন হাগ নিজেই জানিয়েছেন।

‘আমি এখানে নিজের জন্য নয়, ক্লাবের স্বার্থে অবস্থান করছি না। ক্লাবকে পুনরুদ্ধার করতে এসেছি। আমি জানতাম যে এটি একটি চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটি প্রত্যাশা করেছিলাম।’

‘আগে থেকেই জানতাম কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমার ক্যারিয়ার যেখানেই শুরু করেছি, শুরুটা কঠিন ছিল। আমি সেটা সামলেছি। এখানেই সামলে নিতে পারবো, তা আমি নিশ্চিত।’

গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ গোলের অপমানজনক হারের পর খেলোয়াড়দের মনোভাব এবং জয়ের ক্ষুধা না থাকার সমালোচনা করলেও ইউনাইটেড কোচ নিজের দায়টাও স্বীকার করেছেন।

‘আমাকে ভুল বুঝবেন না। যখন আমি খেলোয়াড়দের কথা বলি তখন জোর দিয়ে বলতে চাই, আমিও একই নৌকায় আছি। আমরা একসঙ্গে জিতেছি, একসঙ্গে হেরেছি।’

Reneta

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠা অ্যান্থনি মার্শাল অনুশীলনে ফিরে আসার পরে লিভারপুলের সঙ্গে খেলবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত এখনো নেননি টেন হাগ। রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়ায় কাসেমিরোকে এই ম্যাচে পাওয়া যাবে না।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলটেন হাগম্যান ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল জানাল বিসিবি

এপ্রিল ২৬, ২০২৬
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

প্রাইভেট কারের সঙ্গে ধাক্কায় মামা-ভাগ্নে নিহত

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

এপ্রিল ২৬, ২০২৬

টি-টুয়েন্টিতে বাংলাদেশকে বিধ্বংসী বলছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৬, ২০২৬

যে বিষয়ে লিটনের সঙ্গে পুরোপুরি একমত ল্যাথাম

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT