চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারটনকে হারিয়ে টেবিলের তিনে ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ পরাজয়ের পর টানা দ্বিতীয় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারিয়েছে এভারটনকে। এই নিউক্যাসেল ইউনাইটেডকে টপকে টেবিলের তিনে জায়গা করে নিয়েছে টেন হাগের দল।

ওল্ড ট্রার্ফোডে এভারটনকে হারানোর দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের গোল দুটি করেছেন ম্যাকটোমিনে ও অ্যান্থনে মার্শিয়াল। প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে মোট ২৯টি ম্যাচ খেলেছে জায়ান্ট ক্লাবটি। ১৭ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ২৮ ম্যাচে ১৪ জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসেল। ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি।

ঘরের মাঠে শুরু থেকেই বল দখলে দাপট ছিল টেন হাগ শিষ্যদের। তবে জালের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছিল ৩৬ মিনিট। সানচোর বাড়ানো বল থেকে গোল আদায় করেন স্কটিশ ফরোয়ার্ড ম্যাকটোমিনে। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিক দল।

Banglabid

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও সফরকারী দলের ওপর চড়াও হয় ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় গোলটি আসে ৭১ মিনিটে। রাশফোর্ডের পাস থেকে গোল করেন অ্যান্থনে মার্শিয়াল। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি এভারটন। ম্যানচেস্টার ইউনাইটেডও ব্যবধান বাড়াতে না পারায় ম্যাচ শেষ হয় ২-০ গোলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভারটনটেন হাগপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT