চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডের ‘সব শিরোপা জেতা উচিৎ ছিল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ১৪, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চারবার রেকর্ড শিরোপা জয়ের পথে রয়েছে ম্যানচেস্টার সিটি। শেষ দুই ম্যাচে টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্টহ্যামের বিপক্ষে জয় পেলেই প্রথম দল হিসেবে টানা চার শিরোপা জিতবে পেপ গার্দিওলার দল। অনেকের ধারণা, গত মৌসুমে ‘ট্রেবলজয়ী’ সিটির সাফল্যের পেছনে রয়েছে কাড়িকাড়ি অর্থ। যদি অর্থ খরচ করেই এমন সাফল্য আসতো, তবে ম্যানসিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুমের সব শিরোপা জেতা উচিৎ বলেই মনে করেন গার্দিওলা।

গত পাঁচ মৌসুমে সবচেয়ে বেশি অর্থ খরচ করা দলগুলোর মধ্যে সেরা সাতে রয়েছে ম্যানচেস্টার সিটি। সেই তালিকায় উপরের দিকে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং আর্সেনালের মতো দল।

সংবাদ সম্মেলনে সিটিজেনদের সাফল্যের পেছনে কাড়িকাড়ি অর্থ রয়েছে এমন কথা উড়িয়ে দিয়ে স্পেনিয়ার্ড কোচ বলেছেন, ‘কয়েক বছর আগে লোকেরা বলেছিল ম্যানসিটির পক্ষে শিরোপা জেতা সহজ। এটা বিরক্তিকর? তেমনটা নয়, আসলে খুবই কঠিন। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড যে পরিমাণে অর্থ খরচ করেছে, তাতে সব শিরোপা তাদের জেতা উচিৎ ছিল। এমনকি অর্থ খরচের দিক থেকে থাকা সবারই। শিরোপা জয়ের তালিকায় দ্বিতীয় দল হওয়ার কথা চেলসি এবং সব শিরোপা জয়ের তালিকায় তিনে থাকার কথা আর্সেনালের।’

‘তারা গত পাঁচ বছরে আমাদের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছে। তাদের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা উচিৎ, কিন্তু তারা তো সেখানে নেই। একই কারণে জিরোনার চ্যাম্পিয়ন্স লিগে থাকা উচিৎ নয় এবং লেস্টার সিটিরও প্রিমিয়ার লিগ জেতা ঠিক হয়নি। এখন এসব শুনতে বিরক্তিকর মনে হচ্ছে না? কিন্তু এটা বিরক্তিকর নয়। এই পর্যায়ে আসাটা খুবই কঠিন, আমরাও শিরোপা জিততে চাই।’

ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনালের রোববারের ম্যাচ ঘিরে ম্যানসিটির প্রত্যাশায় ছিল গানারদের হার। আর্সেনাল পয়েন্ট হারালে ট্রফিতে এক হাত রাখতে পারতো সিটি। বর্তমান চ্যাম্পিয়নদের এমিরেটসের দলটি সেই সুযোগ দেয়নি। ইউনাইটেডের মাঠে ১-০ গোলে জিতে শিরোপা লড়াইয়ে দারুণভাবে টিকে আছে আর্সেনাল। পাশাপাশি জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে এসেছে মিকেল আর্তেতার দল। ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৮৬। এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৮৫।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেলানইপিএলগার্দিওলাম্যানচেস্টার ইউনাইটেডম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১০, ২০২৬
গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে; ছবি: এআই

স্বাস্থ্যসেবার সংকটে এআই কি হতে পারে গেমচেঞ্জার?

জুন ১০, ২০২৬

হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

জুন ১০, ২০২৬

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT