চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মারাত্মক’ ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সতর্ক করলেন আর্সেনাল কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

অসাধারণ মৌসুম পার করছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত এবং প্রিমিয়ার লিগে শীর্ষে মিকেল আর্তেতার শিষ্যরা। লন্ডনের ক্লাবটি রোববার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। তার আগে রেড ডেভিলদের মারাত্মক রূপ সম্পর্কে সতর্ক করলেন গানারদের কোচ।

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল ইউনাইটেড। বছরের শুরুতে প্রধান কোচ রুবেন আমোরিমকে বরখাস্ত করেছে ক্লাবটি। আপদকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে গেল সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের সেরা পারফরম্যান্স দেখিয়েছে।

সেই ম্যাচে ইউনাইটেডকে পাল্টা আক্রমণ কৌশলের সেরা ফর্মে দেখা গিয়েছিল। তাদের বিপক্ষে ম্যাচে আগে তাই সতর্ক করেছেন আর্তেতা। বলেছেন, ‘তারা প্রতিটা বিভাগে এত ভালো যে, যখন দল দৌড়ানোর অবস্থায় থাকে এবং নির্দিষ্ট খেলোয়াড়দের দৌড় সক্রিয় করার সুযোগ থাকে, তখন তারা মারাত্মক হয়ে ওঠে। কয়েকদিন আগে ইউনাইটেড তা দেখিয়েছে।’

Banglabid

‘তাদের অনেক গুণাবলী আছে যা আমাদের সমস্যায় ফেলতে পারে। অবশ্য, প্রতিটি দলের মতো তাদেরও কিছু দুর্বলতা রয়েছে। আর সেটা ঐতিহাসিকভাবে পাল্টা আক্রমণ। তবে শুরুতেই বলেছিলাম যে তারা সব স্থানেই সক্রিয় করতে খুব ভালো।

‘আমি পরিসংখ্যানগুলো ঠিক জানি না। তবে নিশ্চিতভাবেই তারা সেরাদের একটি।’

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে আর্সেনাল।

Reneta

প্রিমিয়ার লিগে দাপটের সাথে খেলে যাচ্ছে লন্ডনের ক্লাবটি। ২২ ম্যাচে ১৫ জয় ৫ ড্র এবং মাত্র ২ হারে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান। তাদের সমান ম্যাচ খেলে ১৩ জয়ে ৪ ড্র ও ৫ হারে ৭ পয়েন্ট কম ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে সিটির সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে অ্যাস্টন ভিলা। লিভারপুলের অবস্থান চারে, ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইউনাইটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুলবাড়িয়ার লাল মাটির হলুদের দুর্দশা

পরবর্তী

ইরানি হামলার আশঙ্কায় কাতারে ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমান মোতায়েন

পরবর্তী
ছবি: সংগৃহীত

ইরানি হামলার আশঙ্কায় কাতারে ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমান মোতায়েন

ছবি: সংগৃহীত

পোস্টাল ভোট প্রদান দ্রুত সম্পন্নের আহ্বান নির্বাচন কমিশনের

সর্বশেষ

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

আগস্ট ২৩, ২০২৬

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT