চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে ফিরলেন ম্যানসিটির ‘নাম্বার ওয়ান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
Manchester City goalkeeper in action during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির একাডেমি থেকে ক্যারিয়ার শুরু করেছিলান জেমস ট্র্যাফোর্ড। ক্লাবটির হয়ে সিনিয়র পর্যায়ে খেলার আগেই ধারে খেলতে যান ইউরোপের বেশ কিছু ক্লাবে। কয়েক মৌসুমে ধার পর্ব শেষ করে এবার পাঁচ বছরের চুক্তিতে ঘরে ফিরলেন ইংলিশ গোলরক্ষক। শৈশবের ক্লাবে ‘এক নম্বর’ জার্সি গায়ে চাপাবেন তিনি।

ইউরোপের সংবাদমাধ্যমে খবর, ২ কোটি ৭০ লাখ পাউন্ডে তাকে দলে পেয়েছে সিটি। দুবছর আগে তাকে ১ কোটি ৫০ লাখ পাউন্ডে ছেড়ে দিয়েছিল ক্লাবটি।

১২ বছর বয়সে ম্যানসিটির একাডেমিতে পা রেখেছিলেন ট্র্যাফোর্ড। তবে মাঝে মধ্যে যুবদলের স্কোয়াডে ডাক পেলেও খেলা হয় কোনো ম্যাচ। ২০২১ সালে ধারে তৃতীয় বিভাগের দল অ্যাক্রিংটন স্ট্যানলিতে খেলেন তিনি, পরের বছর ধারে খেলেন বোল্টন ওয়ান্ডারার্সের হয়ে।

২০২৩ সালের জুলাইয়ে তিনি পাড়ি জমান বার্নলিতে। নতুন ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে তার অভিষেক হয় ম্যানসিটির বিপক্ষেই। ওই মৌসুমে বার্নলির হয়ে ২৮ ম্যাচ খেলে নজর কাড়েন তিনি। তবে প্রিমিয়ার লিগ থেকে নেমে যায় বার্নলি।

গত মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখান তিনি। ২৯ ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখেন। এর মধ্যে এক ম্যাচেই পেনাল্টি ঠেকিয়েছিলেন দুটি। মৌসুমের ৪৬ ম্যাচে কেবল ১৬ গোল হজম করে আবার প্রিমিয়ারে জায়গা করে নেয় বার্নলি।

দুর্দান্ত পারফরম্যান্স নজর কাড়ে সিটির। ক্লাবটির সঙ্গে চুক্তি শেষে ট্র্যাফোর্ড বলেছেন, ‘সিটিতে পুনরায় যোগদান আমার এবং আমার পরিবারের জন্য একটি বিশেষ ও গর্বের মুহূর্ত। আমি সবসময় স্বপ্ন দেখতাম যে একদিন আবার ঘরে ফিরব। এটাই সেই জায়গা যাকে নিজের ঘর বলি। এটি (ম্যানচেস্টার সিটি) সত্যিই একটি বিশেষ ফুটবল ক্লাব যেখানে অসাধারণ মানুষরা কাজ করে এবং দুর্দান্ত খেলে নিজেদের অনন্য করে তোলে।’

Reneta

‘আমি এখনও তরুণ। ফুটবল শিখতে ও উন্নতি করতে ক্ষুধার্ত। আমি জানি, সেরা গোলকিপার হয়ে উঠতে, ম্যানসিটির চেয়ে সেরা পরিবেশ আর পাবো না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংল্যান্ডজেমস ট্র্যাফোর্ডবার্নলিম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

আগস্ট ৬, ২০২৬

হেরিটেজ স্থাপনা তালিকাভুক্তিতে সরকারের তিন প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব

আগস্ট ৬, ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT