চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ার্টার ফাইনালে নামার আগে বড় দুঃসংবাদ পেল ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এফএ কাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে রাতে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। তার আগে বড় দুঃসংবাদ পেয়েছে গত আসরের চ্যাম্পিয়ন দলটি। ইনজুরির কারণে সিটিজেনদের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলা হচ্ছে না তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার। 

বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটার সময় গড়াবে সিটি-নিউক্যাসলের শেষ আটের লড়াই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিটিজেন কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন বেলজিয়ান তারকার না খেলার কথা।

গত আগস্টে বার্নলির বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে যান ডি ব্রুইনা। মাঝে ফিরলেও খেলতে পারবেন না এফএ কাপের কোয়ার্টার ফাইনালেও। এমনকি আগামী ৩১ মার্চ লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি থাকবেন কি না, তা নিয়েও নিশ্চিত করে কিছু বলতে পারেননি গার্দিওলা।।

Banglabid

‘সে অ্যানফিল্ডে কিছু সমস্যা নিয়ে খেলেছে। কিন্তু এখন সেরে উঠছে। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত নয়। আমরা বিষয়টি নিয়ে বেলজিয়ামের কোচের সঙ্গে কথা বলেছি, তিনিও তাকে বিশ্রাম দেবার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আমি তার কাছে কৃতজ্ঞ। কারণ, সে খুব একটা ভালো অনুভব করছে না।’

চলতি মৌসুমে ইনজুরির কারণে প্রায় পাঁচ মাস মাঠের বাইরেই ছিলেন ডি ব্রুইনা। জানুয়ারিতে ফিরে এসেই আবার আলো ছড়িয়েছেন তিনি। এরপর থেকে ১৩ ম্যাচে মোট ১৫ গোলে সরাসরি অবদান রেখেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। নতুন করে এই ইনজুরির কারণে ঠিক কতদিন বাইরে থাকতে হয় তাকে, তা নিশ্চিত নয়।

তবে মৌসুমের শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে ডি ব্রুইনাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী গার্দিওলা, ‘আশা করছি, মৌসুমের শেষ দিকে সে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবে। এখনকার আধুনিক ফুটবলে কোনো ফুটবলারই শতভাগ ফিট থাকেন না। সবসময়ই তাদের কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। যেকোনো ম্যাচের পরদিনই তারা খুব একটা সুস্থ বোধ করে না। ‘

Reneta

এদিকে চলতি মাসের শেষ দিকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে বেলজিয়ামের আসন্ন দুটি প্রীতি ম্যাচ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন ডি ব্রুইনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাডি ব্রুইনাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT