চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৮ মিনিটের গোলে জয়বঞ্চিত আর্সেনাল, সমতায় স্বস্তি সিটির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিতে অপ্রতিরোধ্য গতিতেই ছুটছিল ম্যানচেস্টার সিটি। উড়তে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়রথ থামিয়েছে আর্সেনাল। জয়ের কাছাকাছি গিয়েও ভাগ্য সহায় হয়নি আর্সেনালের। ৯৮ মিনিটের গোলে সমতায় স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে সিটি।

সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করেছে দুদল। স্বাগতিকদের গোল দুটি এসেছে আর্লিং হালান্ড ও জন স্টোনসের পা থেকে। আর্সেনালের গোল দুটি করেছেন রিকার্ডো ক্যাফিওরি ও গ্যাব্রিয়েল মাঘায়েস। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। সমান ম্যাচ খেলে চার জয় ও এক হারে দুইয়ে লিভারপুল। আর তিন জয় একটি করে ড্র ও হারে চারে আর্সেনাল।

ঘরের মাঠে নবম মিনিটেই লিড পায় সিটিজেন দলটি। স্যাভিনহোর দারুণ পাসে গোল করেন হালান্ড। তাতে ক্রিস্টিায়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসান নরওয়ে তারকা। ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়ে দ্রুত ১০০ গোলের রেকর্ড ছিল আগে কেবল রোনালদোর। ২০১১ সালে রিয়াল মাদ্রিদ জার্সিতে ১০৫ ম্যাচে শততম গোল করেন তিনি। একযুগের বেশি পর রেকর্ডে ভাগ বসালেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটিতে ১০৫ ম্যাচে ১০০ গোল করলেন ২৪ বর্ষী তারকা।

Banglabid

২২ মিনিটের সমতা ফেরে আর্সেনাল। মার্টিনালের অ্যাসিস্টে বল পেয়ে বাঁ পায়ের দারুণ এক শটে আর্সেনালকে স্বস্তির গোল এনে দেন ক্যাফিওরি। হাফ টাইমের ঠিক আগে আর্সেনালকে লিড এনে দেন মাঘায়েস। বক্সের বাইরে বল পেয়ে দারুণ এক চিপে এডারসনকে বোকা বানান তিনি। বিরতিতে যাওয়ার আগে ত্রোসা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধে সিটির বেশ কিছু আক্রমণ দুর্দান্তভাবে বাঁচিয়ে দিয়েছেন আর্সেনাল গোলরক্ষক রায়া। তার বীরত্বেই ৯৭ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল আর্সেনাল। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে আর্সেনালকে কাঁদিয়ে সমতায় ফেরে সিটি। ম্যাচের শেষ শটে জন স্টোনসের গোলে স্বস্তিতে ফেরে সিটি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT