ক্রিকেট

আইসিসির টেস্টের বর্ষসেরা খাজা

অভিনেতা বা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় তার পুরস্কার গ্রহণের সময় ছবি, পুরস্কারটি একটি ঝলমলে ট্রফি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজা। সেরার দৌড়ে পেছনে ফেলেছেন স্বদেশী ট্রাভিস হেড, ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে।

বৃহস্পতিবার খাজাকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। টানা দ্বিতীয়বার মনোনয়ন পেয়ে এবারই প্রথম সেরার পুরস্কার জিতলেন এ ওপেনার।

২০২৩ সালে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন খাজা। বছরের সর্বোচ্চ রান সংগ্রাহকও অজি ওপেনার। ১৩ ম্যাচে ৫২.৬০ গড়ে ছয় সেঞ্চুরি ও ছয় ফিফটিসহ করেছেন ১,২১০ রান। ভারতে স্পিন-সহায়ক উইকেটে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সিরিজে ৪ টেস্টে ৭ ইনিংসে করেন ৩৩৩ রান। অ্যাশেজেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১০ ইনিংসে প্রায় ৫০ গড়ে করেছিলেন ৪৯৬ রান।

বিষয়:অস্ট্রেলিয়া আইসিসি খাজা টেস্ট বর্ষসেরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…