চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ: প্লে-অফে ম্যানসিটিকেই পেল রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্ব শেষে প্লে-অফের ম্যাচ নিয়ে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কথার লড়াই শুরু হয়েছিল। সিটির বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না আনচেলত্তির এমন কথার পিঠে রিয়াল-বায়ার্নকে ভোগাবে সিটি, এমন বলেছিলেন গার্দিওলা। কথার রেশ কাটতে না কাটতে প্রতিপক্ষ তারা, প্লে-অফে ম্যানসিটিকেই পেয়েছে রিয়াল।

শুক্রবার প্লে-অফের ড্র’তে ম্যানসিটি ও রিয়ালের মুখোমুখি হওয়া ঠিক হয়েছে, এর মানে শেষ ষোলোর আগে বাদ পড়ছে দুটির এক দল। প্লে-অফে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বায়ার্ন মিউনিখ। ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন প্রতিপক্ষ পেয়েছে স্বদেশি ব্রেস্তকে।

প্লে-অফের প্রথম লেগ শুরু হবে ১১-১২ ফেব্রুয়ারি এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮-১৯ ফেব্রুয়ারি। প্রতিটি দল একবার মঙ্গলবার ও একবার বুধবার খেলবে। প্লে-অফ থেকে জয়ী ৮ দল যোগ দেবে আগে থেকে শেষ ষোলোয় থাকা বাকি ৮ দলের সঙ্গে। রাউন্ড অব ১৬-এর ড্র হবে ২১ ফেব্রুয়ারি। একইদিনে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্রও হবে।

নতুন নিয়মের আসরে ৩৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলে শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। দলগুলো হল- লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লিল, অ্যাস্টন ভিলা।

নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে, শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে। প্রতিটি দলকে টেবিলে স্থান অনুযায়ী জোড়া বানানো হয়েছে এবং তারা আলাদা ব্র্যাকেটে ছিল, যাতে ফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হতে পারে।

মার্চের ৪-৫ মার্চ রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের পর ১১-১২ মার্চ হবে ফিরতি লেগ। কোয়ার্টার ফাইনালের দুই লেগ হবে যথাক্রমে ৮-৯ ও ১৫-১৬ এপ্রিল, ২৯-৩০ সেমিফাইনালের প্রথম লেগের পর ফিরতি লেগ হবে ৬-৭ মে। জার্মানির মিউনিখে ৩১মে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

Reneta

এক নজরে কার প্রতিপক্ষ কে
ব্রেস্ত-প্যারিস সেইন্ট জার্মেইন
ক্লাব ব্রুগে-আটালান্টা
ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস-পিএসভি আইন্দোহভেন
মোনাকো-বেনফিকা
স্পোর্টিং লিসবন- বরুশিয়া ডর্টমুন্ড
সেল্টিক-বায়ার্ন মিউনিখ
ফেইনুর্দ-এসি মিলান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপিএসজিবায়ার্নম্যানসিটিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT