চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেই চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটি-চেলসি ও নিউক্যাসল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ২৫, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ও চেলসি ফুটবল দলের খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুলে যাওয়ার মত মৌসুম কাটিয়েছে ম্যানসিটি। কিছুই না পাওয়ার মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের করার পথেও ছিল শঙ্কা। তবে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে ফুলহামকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে পেপ গার্দিওলার দল। একইসাথে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছেন চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড। আগামী মৌসুমে লিভারপুল, আর্সেনাল ও টটেনহামের সঙ্গী হলো দল তিনটি।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পেয়েছে ছয়টি দল। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে লিভারপুল, রানার্সআপ হয়ে আর্সেনাল আগেই চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে। লিগে তলানির দিকে থাকলেও ইউরোপা লিগ জেতায় চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে টটেনহ্যামের। আর প্রিমিয়ার পয়েন্ট তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে ম্যানসিটি, চেলসি ও নিউক্যাসল।

চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে ১ পয়েন্টই দরকার ছিল সিটির। ফুলহামের মাঠে ইলকায় গুন্দোয়ান ও আর্লিং হলান্ডের গোলে ২-০ ব্যবধানে জিতেছে ম্যানসিটি। জয়ে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করল আগের চারবারের চ্যাম্পিয়ন দলটি।

নটিংহাম ফরেস্টকে ১-০ গোলে হারিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছে চেলসি। অন্যদিকে এভারটনের কাছে ১-০ গোলে হেরেও চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড। মূলত ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে অ্যাস্টন ভিলার পরাজয় কপাল খুলে দিয়েছে নিউক্যাসলের। দুদলেরই পয়েন্ট সমান ৬৬। কিন্তু গোল ব্যবধানে ভিলা পিছিয়ে থাকায় নিউক্যাসল পাঁচে থেকে শেষ করে লিগ।

ষষ্ঠ হয়ে ভিলা এখন খেলবে ইউরোপা লিগে। ৬৫ পয়েন্ট নিয়ে সপ্তম হওয়া নটিংহাম জায়গা পেয়েছে কনফারেন্স লিগে।

ট্যাগ: অ্যাস্টন ভিলাগার্দিওলাচেলসিচ্যাম্পিয়ন্স লিগনিউক্যাসলম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ’র যাত্রা শুরু

পরবর্তী

‘বিষপান করা’ চোখ হারানো চার যুবকের পাশে তারেক রহমান

পরবর্তী
চিকিৎসা কেন্দ্রে আহত ব্যক্তির চিকিৎসা ও আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিষপান করা’ চোখ হারানো চার যুবকের পাশে তারেক রহমান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, প্রস্তুত ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওভারের লড়াইয়ে তৃতীয় শিরোপা রিশাদ-সাকিবদের লাহোরের

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT