ফুটবল

নিউ ইয়র্কের মেয়র মামদানি বলছেন ‘মিশর ডাকাতির শিকার’

নিউ ইয়র্কের মেয়র মামদানি বলছেন ‘মিশর ডাকাতির শিকার’. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের মেয়র মামদানি একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার দেশ মিশর। ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার মুখ খুললেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিও। বিতর্ক উষ্কে দিয়ে তিনি বলেছেন, মিশরের থেকে ম্যাচটি ডাকাতি করা হয়েছে।

বুধবার নিজের নির্বাচনী এলাকার মানুষের সাথে কথা বলার সময় মামদানি বাস পরিষেবা উন্নত করার একটি উদ্যোগ তুলে ধরেন। এসময় বলেন, ‘ছয় মাসের মধ্যেই আপনাদের বাসে কাটানো সময় ২৪ ঘণ্টা কমে আসবে। একবছর পূর্ণ হতে হতে আপনারা যাতায়াতের ক্ষেত্রে দুই দিনেরও বেশি সময় বাঁচিয়ে ফেলতে পারবেন। এর অর্থ হল সন্তানের ‘লিটল লিগ’ খেলায় আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে তর্ক করার মতো সময় পাওয়া।’

‘এর অর্থ হল বন্ধুদের সাথে একমত হওয়া যে, গতকাল মিশরের সাথে অবিচার করা হয়েছে। সর্বোপরি, এর অর্থ হল নিউ ইয়র্কবাসীদের সেই সময়টুকু ফিরিয়ে দেয়া, যার তাদের ভীষণ অভাব।’

‘আমার হাতে থাকা বাড়তি ছয় মিনিটে আমি সম্ভবত মিশরের সাথে হওয়া অবিচারের দৃশ্যগুলোই বারবার দেখতাম। বুঝলেনই তো, শুধু ভিএআরের সাহায্য নিতে হয়।’

মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে মিশরের হার নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। মিশরের কোচ এবং কয়েকজন খেলোয়াড় ম্যাচে রেফারির বেশকিছু সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। তারা এ কথাও বলেন আর্জেন্টিনাকে আসরে রাখতে পক্ষপাতমূলক আচরণ করেছেন রেফারি।

বিষয়:আর্জেন্টিনা নিউ ইয়র্ক ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মামদানি মিশর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…