বিনোদন

বিয়ের পিঁড়িতে ‘কাভি খুশি কাভি গম’র সেই ছোট্ট ‘পূ’!

বিয়ের অনুষ্ঠানে প্রেমিকের প্রস্তাব, সুন্দর পরিবেশে রোমান্টিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক প্রেমিকার কাছে প্রস্তাব দিচ্ছেন, পেছনে সুন্দর বিয়ের সেটআপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০০১ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি ‘কাভি খুশি কাভি গম’। যে ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ছিল ‘পূ’ অর্থাৎ ‘পূজা’! এই চরিত্রের কথা উঠলেই মনে পড়ে যায় কারিনা কাপুরের গ্ল্যামারাস লুকের কথা। কিন্তু কারিনার ছোটবেলার চরিত্রে যে ছোট্ট মালভিকা রাজ অভিনয় করেছিলেন তাকে কি কারও মনে আছে?

সেই মালভিকাই এবার জানালেন সুখবর। শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দর্শক মনে জায়গা করে নেওয়া সেই ছোট্ট ‘পূ’। তার হবু স্বামী মুম্বাইয়ের একজন ব্যবসায়ী। নাম প্রণব বাগ্গা।

শুক্রবার (৪ আগস্ট) মালভিকা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিয়ের আগের ফটোশুটের কিছু ছবি। মালভিকার পরনে ছিল সাদা গাউন এবং তার হবু স্বামীর পরনে ছিল সাদা স্যুট। তুরস্কের একটি পাহাড়ি অঞ্চলে বিশেষ ফটোশুট করেছেন তারা। একে অপরের হাত ধরে মালভিকাকে আদরে ভরিয়ে দিচ্ছেন প্রণব। চারিদিকে উড়ছে ফানুস। এমনই স্বপ্নের মতো জায়গায় বিশেষ মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন তারা।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মালভিকা লেখেন,“নতুন জীবন শুরু করছি। সব রকম বাধা পার করে এখনও আমরা একসঙ্গে আছি এবং থাকব।”

যদিও কবে নাগাদ চার হাত এক হচ্ছে এই জুটির সে বিষয়ে কোন খোলাসা করেননি তারা। এদিকে মালভিকা পোস্টে ইতোমধ্যেই ভরে গিয়েছে শুভেচ্ছাবার্তা।

‘কাভি খুশি কাভি গম’র এর পর তাকে খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। তবে ইন্ডিয়ার টপ মডেলদের একজন মালভিকা।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:করণ জোহর কাভি খুশি কাভি গম কারিনা কাপুর মালভিকা রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…