৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

ছবি: সংগৃহীত
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফশিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফশিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকলেও এটিএমবুথ , মোবাইল আর্থিক সেবা ও অনলাইন ব্যাংকিংয়ের মতো সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও কার্যক্রমের ওপর নির্ভর করে চালু থাকবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





