জনপদ

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

মাগুরার শালিখায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মাসুদ গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার নাঘোষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ গাজী ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার রেখে যাওয়া জমিজমা নিয়ে মাসুদ গাজীর সঙ্গে তার বড় ভাই সিদ্দিক গাজীর বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিদ্দিক গাজী লাঠি দিয়ে ছোট ভাই মাসুদকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিদ্দিক গাজীর স্ত্রী কাকলী বেগম ও নিহতের আরেক ভাই বাবুল গাজীর স্ত্রী সেতু বেগমকে আটক করেছে পুলিশ।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:জমিজমা নিহত বিরোধ ভাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…