রাজনীতি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়ার পথে এলিজা জামান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়ার পথে এলিজা জামান

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে এলিজা জামানই একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন, আপিল নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

রাজধানীর মিরপুরে একটি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে এ আসনে প্রার্থী করা হয়।

বিষয়:উপনির্বাচন এলিজা জামান নারী আসন মনোনয়নপত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…