আন্তর্জাতিক

মালদ্বীপের প্রেসিডেন্টের ওপর ‘ব্ল্যাক ম্যাজিক’ করার অভিযোগে পরিবেশমন্ত্রী গ্রেপ্তার

পরিবেশমন্ত্রী গ্রেপ্তার সংক্রান্ত সংবাদে আলোচনায় নারী ও পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশমন্ত্রী গ্রেপ্তার সংক্রান্ত সংবাদে আলোচনায় নারী ও পুরুষের ছবি, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর ওপর ‘ব্ল্যাক ম্যাজিক’ করার অভিযোগে দেশটির পরিবেশমন্ত্রী ফাথিমাথ শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

গালফ নিউজ জানিয়েছে, দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাথিমাথ শামনাজ আলী সেলিমকে রাজধানী মালে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে তদন্তের সুবিধার্থে এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালদ্বীপের আইনে ‘জাদুবিদ্যা’ একটি ফৌজদারি অপরাধ না হলেও অভিযোগ প্রমাণিত হলে ইসলামিক আইনের অধীনে পরিবেশমন্ত্রীর ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

তবে এই বিষয়ে এখনও পুলিশ বা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিষয়:পরিবেশমন্ত্রী মালদ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…