চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যমে প্রবেশ নিষিদ্ধের পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
সামাজিক মাধ্যমে প্রবেশ নিষিদ্ধের পরিকল্পনা নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়া আগামী বছর থেকে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল।

আজ (২৪ নভেম্বর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গণমাধ্যম দ্য স্টার-এ প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকার বর্তমানে অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের অনুসৃত বয়স নির্ধারণের নীতিমালা পর্যালোচনা করছে। লক্ষ্য হলো শিশুদের সাইবারবুলিং, আর্থিক প্রতারণা ও অনলাইনে শিশু নির্যাতনের মতো ঝুঁকি থেকে রক্ষা করা।

তিনি বলেন, আমরা আশা করি আগামী বছর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো সরকারের সিদ্ধান্ত মেনে ১৬ বছরের নিচে ব্যবহারকারী অ্যাকাউন্ট খোলায় নিষেধাজ্ঞা আরোপ করবে।

অস্ট্রেলিয়া আগামী মাস থেকেই ১৬ বছরের নিচে ব্যবহারকারীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে যাচ্ছে, যা বৈশ্বিকভাবে নজর কাড়ছে। ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিস যৌথভাবে বয়স যাচাইয়ের জন্য নতুন অ্যাপের পরিকল্পনা পরীক্ষা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রে টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল এবং মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ)-এর বিরুদ্ধে মানসিক স্বাস্থ্য সংকট তৈরির অভিযোগে বিভিন্ন মামলা চলছে।

মালয়েশিয়া সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট; বিশেষ করে অনলাইন জুয়া, জাতি, ধর্ম ও রাজপরিবার সম্পর্কিত বিতর্কিত পোস্ট বাড়ার অভিযোগে প্ল্যাটফর্মগুলোকে কঠোর নজরদারিতে এনেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়াসামাজিক যোগাযোগমাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT