অন্যান্য খেলা

মালয়েশিয়ায় রৌপ্য জিতলেন মাহফুজুর

মাহফুজুর রৌপ্য পদক জেতা উদযাপন করছেন, বাংলাদেশি অ্যাথলেট. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহফুজুর রৌপ্য পদক জেতার পর উদযাপন করছেন, বাংলাদেশি অ্যাথলেট, মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মালয়েশিয়ায় ‘ছায়া মাটা মালয়েশিয়ান ওপেন’ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আরেকটি সাফল্য পেয়েছে বাংলাদেশ। হাইজাম্পে রিতু আক্তারের রৌপ্যপদকের পর রৌপ্য এনেছেন মাহফুজুর রহমান। এ পদকও হাইজাম্প থেকে এসেছে।

পাহাংয়ে দারুল মাকমুর খাতুন স্টেডিয়ামে প্রতিযোগিতায় মাহফুজুর রহমান হাইজাম্পে ২.১০ মিটার লাফিয়েছেন। যেটি তাকে পদক এনে দিয়েছে। সবমিলিয়ে প্রতিযোগিতায় বাংলাদেশের চতুর্থ পদক এটি।

আন্তর্জাতিক ইভেন্টের মধ্যে মাহফুজুর রহমান সর্বশেষ ইরানের তেহরানে অনুষ্ঠিত ১১তম এশিয়ান ইনডোরে হাইজাম্পে রৌপ্য পদক এনেছিলেন।

মালয়েশিয়ায় ১৪ জুন থেকে শুরু হওয়া আসরটির আজ পর্দা নামছে।

বিষয়:বাংলাদেশ মালয়েশিয়া মাহফুজ রিতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…