চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ‘বডিগার্ড’ নির্মাতা, ভারতীয় সিনেমায় শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০২৩
বিনোদন
A A

মৃত্যুর সাথে ৩০ ঘণ্টা পাঞ্জা লড়ে অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন সালমান খান অভিনীত ‘বডিগার্ড’ ছবির পরিচালক সিদ্দিক ইসমাইল। মঙ্গলবার (৮ আগস্ট) ৬৯ বছর বয়সী এই পরিচালক মারা যান।

এর আগে সোমবার (৭ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই দিন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কোচির এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। সেখানেই মঙ্গলবার রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে।

হৃদরোগ ছাড়াও একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন সিদ্দিক। জানা গেছে, অনেকদিন ধরেই নিউমোনিয়া ও লিভারের সমস্যায় ভুগছিলেন। তারমাঝে হৃদরোগে আক্রান্ত হন এই পরিচালক। মঙ্গলবার সকাল থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। ফলে তাকে ইসিএমও সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

১৯৮৬ সালে চিত্রনাট্যকার হিসেবে বড় পর্দায় কাজ শুরু করেন সিদ্দিক ইসমাইল। ১৯৮৯ সালে মালায়ালাম ভাষার ‘রামজি রাও স্পেকিং’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিন দশকের বেশি সময় ধরে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বলিউডে তার সফল সিনেমার অন্যতম ছিল সালমান অভিনীত ‘বডিগার্ড’ ছবিটি।

সিদ্দিক তার নির্মাণ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘গডফাদার’, ‘কাবুলিওয়ালা’, ‘হিটলার’, ‘ফ্রেন্ডস’, ‘ভিয়েতনাম কলোনি’।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মারা গেছেনসালমান খানসিদ্দিক ইসমাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT