ধর্ষণ মামলায় জামিন পেয়ে যা বললেন অভিনেতা বিজয়

জামিনে মুক্তি পাওয়া অভিনেতা বিজয় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকছেন, তার মুখে গম্ভীর ভাব।. Channel i News – চ্যানেল আই নিউজ
সোমবার এক উঠতি অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে জনপ্রিয় মালায়ালাম অভিনেতা ও প্রযোজক বিজয় বাবুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। এই অভিনেতা আগাম জামিনের আবেদন করে রেখেছিলেন।
জামিনে মুক্তি পেয়ে ফেসবুকে অভিনেতা বলেন, ‘মিডিয়ায় কিছু না বলে সরাসরি কোর্টেই বলবো। তদন্তে শতভাগ সহায়তা করবো। সত্যের জয় হবেই।’ এছাড়াও অভিনেতা ফেসবুকে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘নীরব থাকাই সবচেয়ে ভালো উত্তর’।
মালায়ালাম ইন্ডাস্ট্রির ওই অভিনেত্রীর দাবি, নিজের অ্যাপার্টমেন্টে একাধিকবার বিজয় তাকে ধর্ষণ করেছেন এবং যৌন নিপীড়ন চালিয়েছেন। ভালো কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েই একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।
অন্তর্বর্তী জামিন দেওয়ার সময় কেরালা হাইকোর্টের নির্দেশ, রাজ্য থেকে বাইরে যেতে পারবেন না বিজয় বাবু। এমনকি তার পাসপোর্টও জমা রাখা হয়েছে।
সূত্র: নিউজ এইটিন






