বিনোদন

মালাইকার নায়ক এবার পার্থ শেখ

নতুন প্রেমের গল্পে মালাইকার নায়ক পার্থ শেখ ও তার প্রেমিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালাইকার নায়ক পার্থ শেখ ও তার প্রেমিকা একসঙ্গে হাঁটছেন, হাসছেন ও ফুলের তোড়া হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী নিজের প্রথম দুটি নাটকে ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহানের সঙ্গে অভিনয় করেছেন। এবার পার্থ শেখের সঙ্গে তার রসায়ন দেখা যাবে। ‘অনুতপ্ত’ নামের নতুন একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

মালাইকার প্রথম দুটি নাটক ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’ পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার প্রযোজনায় ‘অনুতপ্ত’ রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা।

নিজের নতুন নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি পরিবারের গল্প। এতে প্রাধান্য পেয়েছে ছেলের প্রতি বাবার দায়িত্ব। সেই সঙ্গে রয়েছে তরুণ-তরুণীর প্রেম। দর্শকরা এই গল্পের সঙ্গে সহজেই নিজেদের সম্পৃক্ত করতে পারবেন আশা করি।’

নাটকটিতে বাবার ভূমিকায় ইন্তেখাব দিনার ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। এছাড়া আছেন শিবা শানু, তানজিম হাসান অনিক। গত কয়েকদিন ঢাকার বিভিন্ন স্থানে তারা শুটিং করেছেন। চিত্রগ্রহণে রাজু রাজ।

শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘অনুতপ্ত’।

বিষয়:ক্ষতিপূরণ নাটক পার্থ শেখ মালাইকা মোস্তফা কামাল রাজ সিনেমাওয়ালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…