চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর এখনও সুযোগ আছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গত কয়েকমাস ধরেই আলোচনার কেন্দ্রে আছেন মিডলঅর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে মহড়া চলা এশিয়া কাপে রাখা হয়নি তাকে। এ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। বিশ্বকাপে তিনি থাকবেন কিনা, তা নিয়েও ধোঁয়াশা কাটেনি। বিশ্বআসরের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে সিরিজ খেলবে টিম টাইগার্স। ফিরতে পারেন ৩৮ বর্ষী রিয়াদ। এমন ইঙ্গিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়।

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবদের ২১ রানে হারের ম্যাচের পর মাহমুদউল্লাহ প্রসঙ্গে নাজমুল হাসান গণমাধ্যমে বলেছেন, ‘এটা বলা মুশকিল। এটা বলা মুশকিল এই কারণে, মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্যই দারুণ একজন ব্যাটসম্যান, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোন ম্যাচটার কথা বলছেন? যদি শ্রীলঙ্কার এখানকার কথা বলেন, হতে পারে, হতে পারত। কিন্তু মাহমুদউল্লাহ যেহেতু আগে সিরিজ খেলেনি, আর তার পরের সিরিজটায় সে দেশে ছিল না বলে খেলতে পারেনি। এখন হঠাৎ তাকে দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে জোর দিয়ে বলব, সেটাও পারছি না।’

বিসিবি প্রধান মাহমুদউল্লাহকে নিউজিল্যান্ড সিরিজের দলে টানার ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘কিন্তু সামনে তার সুযোগ আছে। আমাদের সামনে নিউজিল্যান্ড সফর আছে।’

প্রেমাদাসা স্টেডিয়ামে টিকে থাকার লড়াইয়ে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটে পাঠিয়েছিল বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত প্রদর্শনীতে তাদের ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রানে থামায় টিম টাইগার্স। জবাবে ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রানে থামে বাংলাদেশ। সুপার ফোরে টানা দুই পরাজয় ফাইনালের পথ দূরের করে দিয়েছে সাকিবদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩নাজমুল হাসানবাংলাদেশমাহমুদউল্লাহরিয়াদলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT