চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তি থেকে নাম সরিয়ে নিয়ে ‘শেষের’ ইঙ্গিত দিলেন মাহমুদউল্লাহ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ হাস্যোজ্জ্বল ও খেলাধুলার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশা নিয়ে ফিরেছে বাংলাদেশ। আলো ছড়াতে পারেননি দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সমালোচনাও হয়েছে দুজনকে নিয়ে। ৫ মার্চ মুশফিক ওয়ানডেকে বিদায় বলে দিয়েছেন। মাহমুদউল্লাহ তেমন কোনো ঘোষণা না দিলেও ইঙ্গিত মিলছে শেষের। ২০২৫ সালের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তারকা ব্যাটার।

টেস্ট ও টি-টুয়েন্টিকে আগেই বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ। কেবল ওয়ানডে খেলছেন ৩৯ বর্ষী অলরাউন্ডার।

সোমবার আগামী একবছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহ-সহ ২২ জনকে চুক্তিতে রাখা হয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে। বেতন ধরা হয়েছে মাসিক ৬ লাখ টাকা।

Banglabid

তবে গত ফেব্রুয়ারির পর কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ। ফলে ১ মার্চ থেকে চুক্তির বাইরে থাকবেন তিনি।

চুক্তিতে মুশফিকুর রহিমকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। টেস্ট ও ওয়ানডে খেলবেন সেটা ধরে নাম প্রস্তাব করা হয়েছিল। তবে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন তিনি। শুধুমাত্র টেস্ট খেলবেন। তাই ১ মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবেন মুশফিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেন্দ্রীয় চুক্তিবিসিবিমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT