চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সিনেমা দিয়ে আবার জাজে ফিরছেন মাহি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন মাহিয়া মাহি। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘ভালোবাসার রং’, ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘রোমিও-জুলিয়েট’ ছবিগুলোতে অভিনয় করে আলোচনায় আসেন মাহিয়া মাহি। জাজ থেকে বেরিয়ে তার ক্যারিয়ার অনেকটা ছন্দপতন ঘটে!

বছর দশেক আগে মাহির সঙ্গে জাজের সম্পর্কের অবনতি ঘটেছিল। এরপর একাধিকবার শোনা গিয়েছিল, মাহি আবার জাজে ফিরবেন! কিন্তু তা হয়নি। শেষ পর্যন্ত আবার মাহি জাজে ফিরছেন বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

নতুন সিনেমা ‘অন্তর্যামী’-এর মাধ্যমে আবার মাহির কামব্যাক হতে যাচ্ছে, এমনটা দাবী করেছে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। বুধবার বিকেলে একটি পোস্টার প্রকাশ করে প্রযোজক আজিজ জানান, মাহিকে নিয়ে নির্মাতা সৈকত নাসির নির্মাণ করবেন ‘অন্তর্যামী’।

সিনেমার গল্প মাহী ও ৯ বছরের শিশু মাবশুকে ঘিরে। জাজের দাবী, বাংলাদেশ, থাইল্যান্ড, আমেরিকাতে এ ছবির শুটিং হবে। এটি অনেকটা লেডি অ্যাকশন সিনেমা। নেই কোনো নায়ক।

আবদুল আজিজের দাবী, এই সিনেমা অগ্নি না, কারণ অগ্নি হবে প্রতিশোধের গল্প। ‘অন্তর্যামী’ হলো সারভাইবাল স্টোরি। অগ্নির চেয়েও ভয়ংকর অ্যাকশন এতে। এতে কোরিওগ্রাফি করবেন বাবা যাদব, ফাইট ডিরেক্টর থাকবেন জাইকা স্ট‍্যান্ট।

কবে শুটিং হবে সেই বিষয়ে কিছু জানাননি আবদুল আজিজ। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের যে কোনো ঈদে ‘অন্তর্যামী’ মুক্তি পেতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্যামীআবদুল আজিজজাজ মাল্টিমিডিয়াজাজে মাহিনায়িকামাহিয়া মাহিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬

‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি পেতাম না’

জুন ২৩, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, গোলের রাজা হওয়ার রাতে আরও যত কীর্তি

জুন ২৩, ২০২৬

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT