চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহিমা–সঞ্জয়ের ‘বিয়ের ছবি’ নিয়ে নেটদুনিয়ায় হুলস্থুল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
নেটদুনিয়ায় ভাইরাল মহিমা–সঞ্জয়ের বিয়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মহিমা চৌধুরীকে মনে আছে? পরদেশ, ধাড়কান, কুরুক্ষেত্র, খিলাড়ি ৪২০ কিংবা দিল কেয়া করের মতো সিনেমায় ছিলো তার উজ্জ্বল উপস্থিতি। মাঝখানে সিনেমায় অনিয়মিত থাকলেও আবার আলোচনায় ৫২ বছর বয়সী এই অভিনেত্রী!

সম্প্রতি একেবারে নববধূ সাজে ধরা দিলেন মহিমা। আর তার পাশে বলিউডের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র! মুহূর্তের মধ্যেই ভাইরাল সেই ছবি ও ভিডিও। এমনকি দুজনকেই সবাই সমাজমাধ্যমে জানাচ্ছিলেন শুভেচ্ছা!

সত্যিই কি এই দুই তারকা বিয়ে করেছেন? মূলত এই গুঞ্জনটা শুরু হয় একটি ভিডিও ক্লিপ থেকে! ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের সামনে এসে মহিমা হেসে বলেন, “আপনারা বিয়েতে আসতে পারেননি, তাই আপনাদের জন্য মিষ্টি এনেছি।” সঙ্গে সঙ্গেই একজন পাপারাজ্জি বলেন, “আপনাদের দুজনকেই অনেক শুভেচ্ছা!”

Banglabid

এখান থেকেই শুরু গুঞ্জন। মহিমার নববধূর এই রূপে মুগ্ধ নেটিজেনদের একাংশের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই ‘দ্বিতীয় বিয়ের’ খবর। কেউ লিখলেন, “দশ বছর পর আবার নতুন জীবন শুরু?”

দিনভর গুঞ্জনের পর জানা গেল আসল ঘটনা। মহিমা সত্যি সত্যি বিয়ে করেননি! সবটাই ছিল নিখুঁত এক প্রচার! আসলে এই নববধূ রূপ মহিমার আসন্ন সিনেমা ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ ছবির প্রচারের অংশ। এই ছবিতে মহিমাকে দেখা যাবে সঞ্জয় মিশ্রর দ্বিতীয় স্ত্রীর ভূমিকায়।

ছবির গল্প ঘোরে এক মধ্যবয়স্ক মানুষ দুর্লভ প্রসাদ-কে ঘিরে (সঞ্জয় মিশ্র), যিনি প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবার বিয়ে করতে চান। গল্পের পটভূমি বারাণসী, যেখানে হাসি, আবেগ আর পারিবারিক টানাপোড়েন মিলেমিশে গড়ে উঠেছে এক মজার ‘সেকেন্ড ম্যারেজ’ ড্রামা!

Reneta

গেল ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার। সেখানে সঞ্জয়কে দেখা গেছে বর বেশে বসে থাকতে, আর পাশে ফ্রেমে মহিমার বধূ সাজের ছবি!

২০০৬ সালে ববি মুখার্জীকে বিয়ে করেছিলেন মহিমা। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের একটি কন্যাসন্তান, আরিয়ানা। অন্যদিকে, সঞ্জয় মিশ্র এখন তার দ্বিতীয় স্ত্রী কিরণ মিশ্রের সঙ্গে সুখী দাম্পত্যে আছেন। তবে বাস্তবের বাইরে, পর্দায় আবার বিয়ে করছেন তারা আর সেই সিনেমাটিক বিয়েই আজ গোটা নেটদুনিয়ার ‘টক অব দ্য টাউন’!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুরুক্ষেত্রখিলাড়ি ৪২০ধাড়কানপরদেশবলিউডমহিমা চৌধুরীসঞ্জয় মিশ্রসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কমলাপুর স্টেডিয়ামের বেহালদশা দেখে প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT