চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মিনিটের ঝড়, ফুরিয়ে যাননি নায়িকা মাহি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ২২, মে ২০২৪
বিনোদন
A A

নায়িকা মাহিয়া মাহিকে তার অনুসারীরা রুপালী পর্দায় মিস করতেন! ভালোবাসার রঙ, পোড়ামন, অগ্নী, রোমিও ভার্সেস জুলিয়েট, ভালোবাসা আজকাল ছবিগুলো দিয়ে তিনি যেভাবে নজর কেড়েছিলেন, সেই মাহি পর্দায় অনুপস্থিত ছিলেন দীর্ঘদিন।

মসলাদার বাণিজ্যিক ছবিতে নায়িকা হিসেবে তিনি দর্শকদের কাছে যেমন গ্রহণযোগ্যতা পান, তেমনি সর্বশেষ ‘রাজকুমার’ ছবি দিয়ে অভিনেত্রী হিসেবেও মাহি যে দুর্দান্ত সেই প্রমাণ দিলেন।

তবে ব্যক্তিজীবন ঘিরে মাহিকে প্রায়ই সমালোচনায় পড়তে হয়েছে। অন্যদিকে, রাজনীতিতেও সরব হয়েছিলেন রুপালী পর্দার এই ‘অগ্নিকন্যা’। গেল সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে নৌকা প্রতিক না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন মাহিয়া মাহি। নির্বাচনে হারলেও তিনি জানান, হাল ছাড়বেন না। আবার নির্বাচনে অংশ নেবেন এবং সবসময় মানুষের পাশে থাকবেন।

এদিকে, নায়িকা মাহি আগের মতো করে পর্দায় ফিরতে রীতিমত মরিয়া। তিনি নিজেকে নতুন করে প্রস্তুত করছেন। জিমে যাচ্ছেন, নিজেকে নতুক মোড়কে হাজির করতে চাচ্ছেন মাহি। সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচ ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন মাহি। বুধবার রাতে ভিডিওতে মাহি তার ব্যক্তিগত আইডিতে পোস্ট দেয়ার পর ১৪ ঘণ্টায় ৩৩ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন! শেয়ার হয়েছে ২ হাজারের বেশি, পোস্টোটিতে লাইক পড়েছে লক্ষাধিক! এ থেকে নেটিজেনরা বলছেন, মাহি ফুরিয়ে যাননি। রীতিমত শোরগোল ফেলে দিলেন!

উষ্ণতা ছড়ানো মাহির এই না নাচের ভিডিও দেখে বোঝা যাচ্ছে তিনি আবার কামব্যাক করতে যাচ্ছেন। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে ভিডিওটি শেয়ার হতে দেখা গেছে। মাহিয়া মাহি ভিডিওটির পোস্টে তার বন্ধুতালিকায় থাকা প্রায় প্রত্যেকেই বাহবা দিচ্ছেন! বলছেন, নায়িকা সংকটের এই সময়ে মাহির কামব্যাক অত্যন্ত ইতিবাচক। তার উচিত বুঝে শুনে গল্প, নির্মাতা ও চরিত্র প্রাধান্য দিয়ে নতুন নতুন ছবিতে কাজ করা।

সবার প্রশংসায় নতুন করে কাজে ফিরতে উৎসাহ পাচ্ছেন মাহি। তিনি জানালেন, আবার জিরো থেকে ক্যারিয়ারকে ঢেলে সাজিয়ে শুরু করবেন।

Reneta

চ্যানেল আই অনলাইনকে মাহি বললেন, আগে নিজের কাজ নিয়ে মোটেও সচেতন ছিলাম না। সত্যি বলছি, আগে নিজেকে মেইনটেইন রাখতে খুব যে শ্রম দিয়েছি, জিম করেছি, খাওয়া কনট্রোল করেছি এমনটা মোটেও না। কিন্তু সিনেমা যেহেতু আমার ব্রেড এন্ড বাটার এবং এখন যেভাবে ভাবছি এটা আরও আগে ভাবা উচিত ছিল, তাহলে হয়তো বা আমার অবস্থান আরও ভালো অবস্থানে থাকতো।

তিনি বলেন, আমার জীবনে যা ঘটেছে সেগুলো আরও আগে ঘটে গেলে ভালো হতো। আসলে যদি কোনো শিল্পী ধাক্কা না খায় তাহলে সে প্রকৃত শিল্পী হতে পারে না, এখন এটা বুঝি। এখন থেকে আমি আর নরমাল প্রজেক্ট (সিনেমা) করবো না। এটা শুধুই কথা নাকি সত্যি হবে কিছুদিন পর থেকে আপনারা বুঝবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিঅভিনয়উষ্ণতানায়িকাবাংলা সিনেমামাহিয়া মাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT