আশি নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম সেরা পরিচালক ছিলেন মহেশ ভাট। নব্বইয়ের দশকে যিনি অনেকের পাশাপাশি বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গেও কাজ করেছিলেন। তখন বলিউডে সদ্য সদ্য স্টারডম পেতে শুরু করেন শাহরুখ।
কিন্তু দুজনেরই সফল ট্র্যাক রেকর্ড থাকা সত্ত্বেও তাঁদের একসঙ্গে দুই দুটি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। যার একটি ছিল ১৯৯৬ সালে মুক্তি প্রাপ্ত ‘ডুপ্লিকেট’ এবং ১৯৯৮ সালে মুক্তি প্রাপ্ত ‘চাহাত’।
রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাতকারে মহেশ ভাট জানিয়েছিলেন যে, আমিই একমাত্র ব্যক্তি যে শাহরুখের সঙ্গে কাজ করা দুটো ছবিতেই বক্স অফিসে ব্যর্থ হয়েছি । যদিও এটা আমাদের নিজেদের মধ্যকার ব্যাপার এবং আমি শাহরুখকে ভালোবাসি, তিনি দুর্দান্ত একজন ব্যক্তি। কিন্তু এত কিছুর পরও ও আমার সঙ্গে একজন রাজার মতো আচরণ করেছিল। একজন রাজা অন্য ব্যক্তির সঙ্গেও রাজার মতো আচরণ করে। আমি সর্বদা ওর কাছে কৃতজ্ঞ থাকব।’
শাহরুখ খানের উদার প্রকৃতি নিয়েও কথা বলেছিলেন মহেশ ভাট। তিনি বলেন, ‘ওর ভেতরের মানুষটা অনেক বড়। তিনি একজন অত্যন্ত উদার, সাহসী, মহান ব্যক্তিত্ব।’ – ইন্ডিয়ান এক্সপ্রেস







