চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বারবার পরীক্ষা দিতে হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, এখন একটা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বারবার পরীক্ষা দিতে হচ্ছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা গোলচত্তর মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

ফারুকী বলেন, ‘ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে সরকার আসবে তারা দেশের মানুষের চাহিদা বুঝে গেছে। দেশের মানুষের চাওয়া বদলে গেছে। এই বদলে যাওয়ার চাওয়াকে মেটানোর রাজনীতিটাই রাজনৈতিক দলগুলোকে করতে হবে।’

মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, “৩৬ জুলাই যখন পুলিশ ছিলো না তখন দেশের মানুষ নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছে। মুসলিমের ছেলেরা মন্দির পাহারা দিয়েছে একে অপরের পাশে দাঁড়িয়েছে। এটি ছিল সাংস্কৃতিক পরীক্ষা ছিল।“

সামনে একটা গণনতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একই পরীক্ষায় অন্তবর্তী সরকার উত্তীর্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বিকেলে পৌনে ৫টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বই মেলার উদ্বোধন করেন।

Reneta

আয়োজকরা জানিয়েছেন, মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থাসহ সরকারি প্রকাশনী সংস্থা ও স্থানীয় প্রকাশনী সংস্থার প্রায় ৭৮ স্টল অংশ নিয়েছে। এ ছাড়া বই মেলায় বই পরিচিতি, মোড়ক উন্মোচন, বই পোকার আড্ডা, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান, মিডিয়াসহ বিভিন্ন কর্ণার স্থাপন করা হয়েছে।

মেলা প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১ টা থেকে রাত ৯ পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার বইমেলাজাতীয় গ্রন্থকেন্দ্রনতুন বাংলাদেশমোস্তফা সরওয়ার ফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT