চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাঁ-তে সিল দিলে ‘নতুন বাংলাদেশ’ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

গণভোটে হ্যাঁ-তেসিল দিলে ‘নতুন বাংলাদেশ’ গড়ার দরজা খুলে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি সোমবার দেশের নাগরিকদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গণভোটে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি আমাদের জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার আদায়ের সুযোগ এনে দিয়েছে। আমরা ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করেছি। তবে আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য দেশের সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি অপরিহার্য। এজন্য গণভোটের আয়োজন করা হয়েছে। হ্যাঁ ভোট মানে, সরকার ও বিরোধী দল একসঙ্গে তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে কাজ করবে এবং সরকার ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নেওয়া হবে।”

প্রধান উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোট দিলে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় একটি উচ্চকক্ষ গঠিত হবে। রাষ্ট্র ভাষা বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাভাষী গোষ্ঠীর ভাষা সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এছাড়া রাষ্ট্রপতি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ইচ্ছেমত ক্ষমা করতে পারবেন না।

তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান, “আপনি নিজে হ্যাঁতেসিল দিন, পরিচিতদেরও উৎসাহিত করুন এবং ভোট কেন্দ্রে নিয়ে আসুন। হ্যাঁতেসিল দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলবে। ইনশাল্লাহ আমরা সবাই মিলিত হয়ে দেশের ভবিষ্যৎ গড়ার সুযোগ নেব। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভোটজাতীয় সংসদ নির্বাচনজুলাই সনদতত্বাবধায়ক সরকারনতুন বাংলাদেশনারীর প্রতিনিধিত্বনির্বাচন কমিশনপার্লামেন্টপ্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসবিচার স্বাধীনতামৌলিক অধিকারসংবিধান সংস্কারহ্যাঁ ভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসিনা সরকার অর্থনীতিকে লুট করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়লার বিস্ফোরণে গাজীপুরে কারখানায় আগুন

জুন ২০, ২০২৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

শুরু হচ্ছে শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT