বাংলাদেশ

আজ মহালয়া

বৈদিক দেবীর মুখশ্রী ও পুজো সামগ্রী প্রস্তুতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুজো প্রস্তুতির জন্য দেবীর মুখশ্রী ও পুজো সামগ্রী প্রস্তুত করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ শুভ মহালয়ার মাধ্যমে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা।

আজ (১৪ অক্টোবর) শনিবার ভোরে রাজধানীর বনানীতে মহালয়ার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কাছে এলেই ফায়দা লুটার জন্য সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করতে থাকে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

শাস্ত্র মতে, দেবীর শুভাগমনের সন্ধিক্ষনে শারদীয় ভোরে শুভ মহালয়া। তর্পনের মধ্য দিয়ে স্বর্গালোক থেকে মর্ত্যরে পথে যাত্রা করেন দেবী দুর্গা।

মহালয়ার পর আগামী ২০ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটবে।

সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোক বা পৃথিবীতে আসবেন। দেবী বিদায়ও নেবেন ঘোড়ায়। যার ফল হচ্ছে ফসল ও শস্যহানি।

বিষয়:ডক্টর হাছান মাহমুদ তথ্যমন্ত্রী দুর্গাপূজা মহালয়া শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…