বর্ণবাদের শিকার ম্যাগনান পাশে পাচ্ছেন এমবাপেকে

ফ্রান্সের ফুটবল খেলোয়াড় ম্যাগনান ও এমবাপে একসঙ্গে দাঁড়িয়ে আছেন, ফুটবল মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইতালিয়ান লিগ সিরি আ’তে বর্ণবাদের শিকার হয়েছেন এসি মিলান ও ফ্রান্সের গোলকিপার মাইক ম্যাগনান। শনিবার উদিনেসের বিপক্ষে ম্যাচের সময় মিলান সমর্থকরা এ ঘটনা ঘটান। এতে ফ্রান্সের বিশ্বকাপজয়ী সদস্য সতীর্থ কাইলিয়ান এমবাপেকে পাশেই পাচ্ছেন ২৮ বর্ষী তারকা।
উদিনেসের বিপক্ষে ম্যাচ শুরুর আধাঘণ্টা পর ম্যাগনান জানান, ঘরের সমর্থকরা তাকে বর্ণবাদী দুয়োধ্বনি দেয়া শুরু করেছে। পরে তিনি মাঠ থেকে উঠে যান। স্বল্প বিরতির পর আবার ম্যাচ শুরু হয় এবং মিলান ৩-২ গোলে জেতে।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমবাপে লিখেছেন, ‘মাইক ম্যাগনান আপনি একা নন। আমরা সবাই আপনার সাথে আছি। এখনও সেই একই সমস্যা রয়েছে এবং সেই সমস্যার কোনো সমাধান হয়নি। যথেষ্ট হয়েছে। বর্ণবাদকে না বলুন।’
ইতালি এবং ইউরোপে এ সমস্যা বেশ প্রকট আকার ধারণ করেছে। এর আগে নাপোলির নাইজেরিয়ান তারকা ভিক্টর ওসিমেন বর্ণবাদের শিকার হয়েছিলেন। ভিনিসিয়াস জুনিয়র, কলিদু কৌলিবালি, আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আঙ্গিসো, ব্রুনো গুইমারেইসসহ অনেকেই বর্ণবাদের শিকার হন প্রায়ই।






