চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে জায়গা না পাওয়ায় মাথাব্যথা নেই ম্যাগার্কের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ০৭, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে চলতি আইপিএলে দুর্দান্ত খেলছেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জ্যাক ফ্রেসার ম্যাগার্ক। বিশ্বকাপের আগে তার এমন পারফরম্যান্সে ধারণা করা হচ্ছিল দলে জায়গা পাবেন। কিন্তু স্টিভেন স্মিথের মতো তিনিও দলে নেই। এ বিষয় নিয়ে মাথাব্যথাও নেই ২২ বর্ষী তারকার।

টি-টুয়েন্টি না খেললেও অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলা ম্যাগার্ক বলেছেন, ‘যোগাযোগ খুব ভালো ছিল। বিষয়টিকে দুভাবে দেখতে পারেন। বিষয়টিকে এভাবে দেখতে পারেন, নিজেকে প্রমাণে আমি কী করেছি এবং তারপর দেখেন, দেড়মাস আগেও কোনকিছুতেই ছিলাম না।’

‘দেড়মাস আগে হয়তো তাদের একটি পরিকল্পনা ছিল, দলের প্রয়োজনে সেটা বাস্তবায়নের চেষ্টা করেছে। সেখানে জায়গা পাওয়াটা বেশ কঠিন। সেখানে ডেভিড ওয়ার্নার রয়েছেন, যিনি আমাদের তিন সংস্করণের সেরা ওপেনার। ট্রাভিস হেডের মতো আলো ছড়ানো খেলোয়াড় আছেন, যিনি গত ১৮ মাস দুর্দান্ত করে চলেছেন।’

নিজের বর্তমান অবস্থান বুঝে ডানহাতি ওপেনার আরও বলেছেন, ‘মিচেল মার্শ এখন অধিনায়ক, যিনি বেশ ফর্মে। পাঁচ বা ছয়ে যেখানে টিম ডেভিড, ক্যামেরন গ্রিনের মতো খেলোয়াড় দারুণ খেলছে, সেখানে আমি নিজেকে দেখতে পারি না। বিষয়টিকে সেভাবে চিন্তা করেছি।’

‘আমার কাছে ঠিক মনে হয়েছে। নির্বাচনের জন্য আশা করছি যথেষ্ট সময় পাবো। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যদি সুযোগ পাই, সেটা বেশ ভালো হবে। দুর্দান্ত অভিজ্ঞতা পাব। সুযোগ না পাওয়া আমাকে মোটেও বিরক্ত করেনি। বিশ্বকাপ আইপিএল থেকে বেশ আলাদা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইপিএল ২০২৪ওয়ার্নারটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ম্যাগার্কলিড স্পোর্টসস্মিথহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন প্রধানমন্ত্রী ও নতুন অর্থমন্ত্রীর ‘প্রথম বাজেট’ পেশ

জুন ১১, ২০২৬

বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে যে ‘সুখবর’

জুন ১১, ২০২৬
ছবি: জাতীয় বাজেট ২০২৬-২৭

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

জুন ১১, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT