চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও এক বছর রিয়ালে মদ্রিচ, পেলেন অধিনায়কত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রিয়ালে মদ্রিচের অধিনায়কত্বের চুক্তি নবায়ন, ট্রফি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নে সমঝোতায় পৌঁছেছেন লুকা মদ্রিচ। আরও এক বছর রিয়ালের জার্সিতে মধ্য মাঠ মাতাবেন ৩৮ বর্ষী ক্রোয়েশিয়ান তারকা। পেয়েছেন অধিনায়কত্বও।

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে বুধবার বিবৃতি দিয়ে মদ্রিচের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত লা লিগার ক্লাবটি। চুক্তির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়।

সবশেষ ২০২৩-২৪ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়ালের অধিনায়ক ছিলেন ৩৪ বর্ষী নাচো ফের্নান্দেজ। স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আর করে নবায়ন করছে না লস ব্লাঙ্কোস দলটি। তার শূন্যতা পূরণে মাঝমাঠের মদ্রিচের কাঁধে তুলে দেয়া হয়েছে নেতৃত্বের ভার।

Banglabid

২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে নাম লিখিয়েছিলেন মদ্রিচ। ক্রমেই দলটির মিডফিল্ডে তিনি হয়ে ওঠেন সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন। মাদ্রিদের ক্লাবটিতে ১২ মৌসুমে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৬টি ট্রফি জিতেছেন।

২০১৮ সালে ব্যালন ডি’অর জেতা মদ্রিচ রিয়ালের জার্সিতে ৫৩৪ ম্যাচ খেলে ৩৯টি গোল করেছেন। জাতীয় দল ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন রেকর্ড ১৭৮ ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রোয়েশিয়ামাদ্রিচরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT