চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগদান সারলেন মধুমিতা, কাকে বিয়ে করছেন অভিনেত্রী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

বাগদান সারলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। রবিবার (১৮ জানুয়ারি) জাকজমকপূর্ণ আয়োজনে আংটি বদল করেন মধুমিতা ও দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তী।

বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন মধুমিতা। প্রকাশিত ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার’। আর মুহূর্তেই সেই পোস্ট ঘিরে শুভেচ্ছা আর ভালোবাসার বন্যায় ভেসে যান তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথম সংসার ভাঙার পর দীর্ঘদিন একা ছিলেন মধুমিতা সরকার। ২০২৪ সালের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। সবকিছু ঠিক থাকলে ২৩ জানুয়ারি প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী।

Banglabid

বিয়ের মাত্র কয়েক দিন বাকি। বাড়িতে বিয়ের সাজ সাজ রব। তোড়জোড় চলছে বিয়ের আয়োজন নিয়ে। কয়েক দিন আগে মধুমিতা জানান, বিয়ের জন্য তর সইছে না তার।

বিয়ের ব্যস্ততা নিয়ে মধুমিতা সরকার বলেন, ‘বাড়িতে এখন তোড়জোড় চলছে। আসলে আমাদের বাড়িতে অনেক বছর কোনো অনুষ্ঠান হয় না। তাই পুরোহিত ঠিক করা থেকে শুরু করে তত্ত্ব সাজানো, শুটিংয়ের ফাঁকে ফাঁকে সব করতে হচ্ছে। রাতে বাড়ি ফেরা থেকে পরেরদিন শুটিংয়ে যাওয়া পর্যন্ত কাজ চলছে।’

বিয়ে উপলক্ষে বর্তমানে নানা পদের খাবার খাচ্ছেন মধুমিতা সরকার। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আইবুড়োভাত খাওয়াটা জমিয়ে চলছে। যদিও এখনো অনেকটাই বাকি। এটা একটা বড় স্ট্রাগল। সকলেই তো ভালোবেসে আয়োজন করে। আমি বুঝতে পারছি না আসলে কী করব। কোনটা খাব আর কোনটা ছাড়ব। কিন্তু অ্যাটেন্ড করলেও আমি খাচ্ছি কম।’

Reneta

বারুইপুর রাজবাড়িতেই হবে বিয়ের এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে। রিসেপশন হবে ২৫ জানুয়ারি। এ অনুষ্ঠান হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিষয়টি নিয়ে মধুমিতার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীদেবমাল্য চক্রবর্তীবাগদান সারলেনমধুমিতা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT