অপরাধ

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের

সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কর্মসূচির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আন্দোলনকারীদের জ্বালাও-পোড়াও ও সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে বেশ কিছু পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি বিবেচনায় বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।

বিষয়:অবরোধ আওয়ামী লীগ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ লকডাউন কর্মসূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…