চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জিতে যা বললেন লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার লিটন উল্লাসে জিতেছেন সিরিজ. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে ঘরের মাটিতে সংক্ষিপ্ত সংস্করণে তাদের হারিয়েছিল টিম টাইগার্স। পাশাপাশি ২০২২ সালের পর দেশের বাইরে জেতা প্রথম টি-টুয়েন্টি সিরিজও এটি। ক্যারিবীয় দ্বীপ সেন্ট ভিনসেন্টে কাব্য রচনা করার দিনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের দল। এমন একটি জয়ের অপেক্ষায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

কিংসটাউনের আর্নোস ভ্যালে স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। জবাবে নেমে টাইগার বোলারদের তোপে ১৮৭.৩ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। সিরিজ নিশ্চিতের পর পুরস্কার বিতরণী মঞ্চে লিটন দাস জানিয়েছেন এমনটা। বলেছেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, বাংলাদেশের সব মানুষ খুশি। আমরা এমন একটা জয়ের অপেক্ষায় ছিলাম।’

ব্যাটিং ধসের মধ্যে শামীম হোসেন পাটোয়ারি যেভাবে ব্যাট করেছেন তাতেই বাংলাদেশের জয়ের ভিত তৈরি হয়। সংগ্রহটা বড় না হলেও পরে বোলাররা নিজেদের কাজ করেছেন ঠিকঠাক। কৃতিত্ব দিতে ভুললেন না লিটন।

‘আমি যখন প্রথম বলের মুখোমুখি হয়েছিলাম, তখন এটা সত্যিই কঠিন উইকেটের মতো লাগছিল। অবশ্যই শামীমকে কৃতিত্ব দিতে হয়, সে যেভাবে খেলেছে, তার খেলায় পার্থক্য ছিল। এছাড়াও পুরো কৃতিত্ব বোলারদের। সব বোলারই ভালো করেছে। আমি যাদের হাতে বল দিয়েছি, তারা ঘুরে দাঁড়িয়ে উইকেট তুলে নিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিটনলিড স্পোর্টসসেন্ট ভিনসেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT