ফুটবল

দলবদলে ফরাসি ক্লাব লিওনকে ফিফার নিষেধাজ্ঞা

ফরাসি ক্লাব লিওনের নিষেধাজ্ঞা নিয়ে ফুটবল খেলোয়াড়ের হতাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি ক্লাব লিওনের নিষেধাজ্ঞা নিয়ে ফুটবল খেলোয়াড়ের হতাশা, মাঠে খেলোয়াড়ের মুখে উদ্বেগের ভাব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দলবদলে ফরাসি ক্লাব অলিম্পিক লিওনকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। আর্থিক নিয়ম লঙ্ঘনের কারণে আগামী তিনটি ট্রান্সফার উইন্ডোতে নতুন কোন ফুটবলার নিবন্ধন করাতে পারবে না ক্লাবটি।

ফ্রান্সের সংবাদমাধ্যম লে’কিপে জানিয়েছে খবরটি। ২ হাজার ইউরো ট্রান্সফার ফি ঋণ পরিশোধ না করায় নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে লিওনকে। তিনটি ট্রান্সফার উইন্ডোর জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞার আওতায় থাকবে ক্লাবটি।

লিওন জানিয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে আমরা অবহিত। বিষয়টি নিয়ে নিয়মিত কাজ করে চলেছে ক্লাব। ইতিমধ্যে ঋণ পরিশোধ করা হয়েছে। ফলে সমস্যাটি দ্রুতই সমাধান হবে, আশা করা হচ্ছে। বিষয়টি নিয়ে ফিফার সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ফিফা বলেছে, ক্লাবের নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করা সাপেক্ষে ট্রান্সফার নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সুযোগ আছে।

বিষয়:ট্রান্সফার ফিফা ফ্রান্স লিওন লিগ ওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…