চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লায়নের অসময়ের চোটে বিপদে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লর্ডসে দ্বিতীয় দিনের শেষ সেশনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়ন। বড় ধরনের চোটের শঙ্কা আছে ৩৫ বর্ষী তারকার। যা অ্যাশেজে ফর্মে থাকা অজি দলে বড় প্রভাব ফেলতে পারে।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪১৬ রানের জবাবে ব্যাট করছিলেন ইংল্যান্ডের বেন ডাকেট ও অলি পোপ। ৩৭তম ওভারের তৃতীয় বলে ডাকেটকে করা ক্যামেরন গ্রিনের বলে বাউন্ডারির কাছে ফিল্ডিং করতে গিয়ে বাধে বিপত্তি। ডান কাফ মাসলে চোট পান লায়ন, দ্রুত ফিজিও এসে চিকিৎসা শুরু করেন এবং তাকে মাঠের রাইরে চলে যেতে হয়। ইনিংসের বাকি ওভাগুলোতে আর নামতে পারেননি অভিজ্ঞ স্পিনার।

২০১৩ সালের মাঝামাঝি অ্যাশেজ থেকে খেলা লায়ন প্রথম বিশেষজ্ঞ বোলার এবং তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে টানা ১০০ টেস্ট খেলার কৃতিত্ব গড়েছেন এই ম্যাচেই। ৫০০ উইকেট থেকে ৪ উইকেট দূরে আছেন। ইংল্যান্ড ইনিংসের প্রথম উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ ওপেনিং জুটি ভেঙেছেন।

লায়নের গুরুত্ব বোঝাতে সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ বলেছেন, ‘আমি এখনও উপরে যাইনি, কিন্তু অবশ্যই এটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। পুরো খেলার বাকি অংশের জন্য এটা আমার কাছে ঠিকঠাক লাগছে না। আমি জানি না এখন তার কী অবস্থা। কিন্তু যদি সে ঠিক না থাকে, তা আমাদের জন্য বড় ক্ষতি।’

ইংল্যান্ডের ব্যাটিংয়ে নেতৃত্ব দেয়া ডাকেটের মন্তব্য, ‘এটা অনেক বড় বিষয় এবং আমি আশা করব তার জন্য খুব একটা খারাপ কিছু হবে না। আপনি কখনই চাইবেন না ইনজুরিতে একজন মাঠের বাইরে চলে যাক। আমরা সবাই তার ভালোর জন্য আশা করছি। চতুর্থ ইনিংসে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।’

লায়নের বিকল্প হতে পারেন টড মারফি। তার সম্পর্কে স্মিথের আস্থা এমন, ‘সে নেটে ভালো বল করেছিল এবং ভারতে খুবই ভালো বল করেছিল, যখন সে সুযোগ পেয়েছিল। আশাবাদী যদি সে দলে আসে তাহলে আমাদের জন্য ভালো কাজ করবে, কিন্তু লায়ন ঠিক থাক।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডলর্ডসলায়নলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT