চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে ১৭ মৌসুম কাটানো ভাসকুয়েজ এখন লেভারকুসেনে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
নতুন ঠিকানায় লুকাস ভাসকুয়েজ

নতুন ঠিকানায় লুকাস ভাসকুয়েজ

রিয়াল মাদ্রিদের সঙ্গে লুকাস ভাসকুয়েজের সম্পর্ক লম্বা সময়ের। রিয়াল একাডেমিতে বড় হওয়া স্পেনিয়ার্ড চলতি দলবদলে নাম লিখিয়েছেন বেয়ার লেভারকুসেনে। ২০২৭-এর জুন পর্যন্ত চুক্তি করেছেন জার্মান ক্লাবটিতে।

গত মে’তে লস ব্লাঙ্কোসদের হয়ে ৪০০ ম্যাচ খেলার ক্লাবে নাম লেখান লুকাস। ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন ছাড়তে চলেছেন বার্নাব্যু। নতুন ক্লাবে ইতিমধ্যে পরিচয় করিয়ে দেয়া হয়েছে ৩৪ বর্ষী তারকাকে। ২১ নম্বর জার্সিতে খেলবেন।

লেভারকুসেনের ব্যবস্থাপনা পরিচালক সিমন হফস বলেছেন, ‘আমরা একজন অভিজ্ঞ ফুটবলারের সাথে চুক্তি করেছি। যিনি গত ১০ বছরে রিয়ালের হয়ে সবকিছু জিতেছেন। কলাকৌশল, বল আদান প্রদান ও রক্ষণে দারুণ তিনি। যার অসাধারণ প্রভাব থাকবে আমাদের খেলায়।’

রিয়াল একাডেমি থেকে মূল দলে, পরে পাঁচবার ইউরোপসেরারসহ ২৩ শিরোপা জিতেছেন ভাসকুয়েজ। শুরুতে উইঙ্গার হিসেবে খেলেছেন। দলের প্রয়োজনে তাকে খেলতে হয় রাইটব্যাক হিসেবেও।

১৬ বছর বয়সে লস ব্লাঙ্কোসদের একাডেমিতে নাম লেখানোর পর মাঝে এক মৌসুম ধারে কাটান এস্পানিওলে। রিয়ালের হয়ে ৪০২ ম্যাচ খেলেছেন। আগামী মৌসুমে এরিক টেন হাগের অধীনে জার্মানিতে মাঠ মাতানোর অপেক্ষায় ভাসকুয়েজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এরিক টেন হাফবেয়ার লেভারকুসেনরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলুকাস ভাস্কুয়েজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রা পর্যবেক্ষণে ট্রেন যাত্রা করলেন রেল প্রতিমন্ত্রী

মার্চ ২০, ২০২৬

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদের জামাত অনুষ্ঠিত

মার্চ ২০, ২০২৬

২০২৬ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

মার্চ ২০, ২০২৬

ইউরোপা লিগ: কোয়ার্টারের টিকিট পেয়ে কে কার প্রতিপক্ষ

মার্চ ২০, ২০২৬

পদ্মা সেতু ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT