ফুটবল

থুতু কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অপেক্ষায় সুয়ারেজ

ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের সাক্ষাৎ, একজন অন্যজনের সাথে হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের সময় দুই খেলোয়াড়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ, অন্য খেলোয়াড়রা পেছনে দাঁড়িয়ে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেজর লিগ সকারে তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষ ইন্টার মিয়ামির উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজের। লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের দিকে থুতু ছুঁড়ে আসর থেকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। সঙ্গে ছিল এমএলএসের তিন ম্যাচের নিষেধাজ্ঞা।

গত দুসপ্তাহে লিগে তিন ম্যাচ খেলে ফেলেছে মেসিদের দল। তিন ম্যাচই জয়ে ফিরেছে। বৃহস্পতিবার ভোরে নিউইয়র্ক এফসির বিপক্ষে নামবে মিয়ামি। নিষেধাজ্ঞা কাটিয়ে ম্যাচে দেখা যেতে পারে সুয়ারেজকে।

মিয়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘ভাবুন, সুয়ারেজ কতটা উৎফুল্ল নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফুটবল মাঠে আসবেন। যদিও তিনি দলের সঙ্গে অনুশীলনে ছিলেন পুরোটা সময়। বিশেষত ম্যাচের আগে অনুশীলনের মাত্রা কম থাকলেও সুয়ারেজ বাড়তি অনুশীলনই করেন।’

‘অবশ্য সুয়ারেজের এতদিনের বিশ্রাম বেশ কাজে দেবে লিগে ফিরে। এটা তার জন্য ভালোও হয়েছে।’

আগেও বিতর্কিত কর্মকাণ্ডে লিভারপুল, আয়াক্স ও উরুগুয়েতে নিষেধাজ্ঞায় পড়েছিলেন সুয়ারেজ।

বিষয়:ইন্টার মিয়ামি মেজর লিগ সকার লুইস সুয়ারেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…