চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার ওভারে সাকিবদের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের পর একসাথে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাম্বুলা অরার বিপক্ষে নাটকীয় টাইয়ের পর সুপার ওভারের লড়াইয়ে সহজেই জিতল সাকিব আল হাসানের দল গল টাইটান্স। লঙ্কা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে বলে-ব্যাটে দারুণ অবদান রেখেছেন টাইগার অলরাউন্ডার। রান উৎসবের ম্যাচে করেছেন কিপটে বোলিং।

৪ ওভারে ২৫ রান খরচায় সাকিব নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। ১৪ বলে দুটি ছক্কা ও একটি চারে খেলেন ২৩ রানের ইনিংস।

কলম্বোয় ভানুকা রাজাপাকসের ৩৪ বলে ৪৮ ও অধিনায়ক দাসুন শানাকার ২১ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে সাকিবের দল। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৮০ করেই থামে ডাম্বুলা।

Banglabid

অ্যালেক্স রস ২৮ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। কুশল পেরেরা ৪০ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৪৩ রান করেন। শেষ বলে ২ রান নিতে ব্যর্থ হয় দলটি। বাই থেকে এক রান নিয়ে স্কোরে সমতা আনে তারা।

২০ ওভারের লড়াইয়ে কেউ জিততে না পারায় খেলা গড়ায় সুপার ওভারে। রাজিথার ওভারে বাউন্ডারি মেরে কুশল পেরেরা ডাম্বুলাকে ভালো শুরু এনে দিলেও ৬ বলে ৯ রানের বেশি তুলতে পারেনি শেষ অবধি। ষষ্ঠ বলে চার মারেন রস। মাঝের ৪ বলে মাত্র ১ রান তোলে তারা, হারায় একটি উইকেট।

সাকিবের গল টাইটানস মাত্র ২ বলেই লক্ষ্যে পৌঁছায়। ফার্নান্দোর বলে চার মেরে শুরু করেন রাজাপাকসে। ওয়াইডে আরও সহজ হয় জয়ের পথ। দ্বিতীয় ডেলিভারিতে ছক্কা মেরে টাইটান্সের খেলোয়াড়রা জয় উদযাপনে মাতেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিএলটাই ম্যাচলিড স্পোর্টসসুপার ওভার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT