চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ককের রেকর্ডে ভাগ বসালেন স্মিথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ডি কক ব্যাট হাতে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে ম্যাচের আগে হাজার রানের মাইলফলকে পৌঁছাতে জেমি স্মিথের লাগতো ৩ রান। ব্যাটে নেমে পঞ্চম বলে মোহাম্মদ সিরাজের ডেলিভারিতে আদায় করে নেন চার। বাউন্ডারিতে টেস্ট ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার। ভাগ বসান সাউথ আফ্রিকার সাবেক কুইন্টন ডি ককের রেকর্ডে।

২১ ইনিংসে হাজার রানের ঘরে পৌঁছেছেন স্মিথ। যা টেস্টে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দ্রুততম এক হাজার রানের যৌথ রেকর্ড। আগে রেকর্ডটি ছিল কেবল ডি ককের। প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটারও ২১ ইনিংসে কীর্তিটি গড়েছিলেন।

ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে দ্রুততম হাজার রান করার আগের রেকর্ডটি ছিল জনি বেয়ারস্টোর। ২২ ইনিংস লেগেছিল তার। বিশ্বরেকর্ডের তালিকায় শ্রীলঙ্কার দিনেশ চান্দিমালের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন তিনি। যৌথভাবে তিনে থাকা কুমার সাঙ্গাকারা ও এবি ডি ভিলিয়ার্সের লেগেছিল ২৩ ইনিংস।

Banglabid

হাজার রানের পথে ২৫ বর্ষী স্মিথের দুটি সেঞ্চুরি রয়েছে, ফিফটি ৬টি। সর্বোচ্চ ১৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

মাইলফলক গড়ার দিনে ৫৬ বলে ৫১ রান করেন স্মিথ। ইংল্যান্ড থামে ৩৮৭ রানে। ক্যারিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরি করেন জো রুট। ১৯৯ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। ব্রাইডন কার্স ৮৩ বলে ৫৬ এবং বেন স্টোকস ১১০ বলে ৪৪ রান করেন।

ভারতীয় বোলারদের মধ্যে দারুণ করেছেন জাসপ্রীত বুমরাহ। ক্যারিয়ারের ১৫তম ফাইফার তুলে নিয়েছেন। ২৭ ওভারে ৭৪ রান খরচায় লর্ডসে প্রথমবার ৫ উইকেট নেন তিনি। ভারত পেসারও রেকর্ড গড়েছেন। ভারতীয় বোলারদের মধ্যে বিদেশের মাটিতে ইনিংসে সবচেয়ে বেশি ৫ বা তার অধিক উইকেট নিয়েছেন। এপর্যন্ত মোট ১৩ বার বিদেশের মাটিতে এই কীর্তি গড়লেন। তার পরে আছেন কপিল দেব। ভারতের সাবেক বিশ্বজয়ী অধিনায়ক ১২ বার বিদেশের মাটিতে এমন কীর্তি গড়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডজেমি স্মিথডি ককবুমরাহভারতলর্ডস টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT