বাংলাদেশ

বুধবারের মধ্যে চিন্ময় কৃষ্ণকে জামিনে মুক্তি না দিলে লং মার্চ

সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যক্তি উপস্থিত, সংবাদ সংগ্রহের জন্য মাইক্রোফোন ও ক্যামেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যক্তি উপস্থিত, সংবাদ সংগ্রহের জন্য মাইক্রোফোন ও ক্যামেরা সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বুধবার ২৭ নভেম্বরের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনে মুক্তি দেয়া না হলে লংমার্চ করে স্বেচ্ছায় কারাবরণ করবে সারাদেশের সনাতনীরা।

আজ মঙ্গলবার ২৬ নভেম্বরে সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, দোষারোপের রাজনীতির মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে। রাষ্ট্রের উচিৎ সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়া।

সনাতনী জাগরণ জোট সমাবেশে হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং দেশের নাগরিক হিসেবে সনাতনী জাগরণ জোটের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানায়।

বিষয়:জামিন লং মার্চ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…