চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে ভয়াবহ বিমান দুর্ঘটনা: সাউথেন্ড বিমান বন্দর বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
লন্ডনে বিমান দুর্ঘটনায় বড় অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের সাউথেন্ডে বিমান দুর্ঘটনায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই)  সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

রবিবার (১৩ জুলাই) গ্রীসের  রাজধানী অ্যাথেন্স থেকে ক্রোয়েশিয়ার পুলায় উড়ে সাউথেন্ডে যাওয়ার আগে সন্ধ্যায় বিমানটি  লেলিস্টাড বিমানবন্দরে ফিরে আসার পরিকল্পনা ছিল। এর আগেই সাউথেন্ড বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এরপর সাউথেন্ড বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এবং নির্ধারিত সব ফ্লাইট বাতিল করা হয়। যার ভেতর কমপক্ষে পাঁচটি ফ্লাইট ছিল আন্তর্জাতিক।

Banglabid

এসেক্সের বিলেরিকে থেকে জন জনসন (৪০), তার স্ত্রী ও সন্তানদের সাথে বিমান দেখছিলেন। বিমানটি মাটিতে প্রথমে মাথা ঠেকিয়ে বিধ্বস্ত হওয়ার পর তিনি একটি বিশাল আগুনের গোলা দেখতে পান। তিনি তাৎক্ষনিকভাবে ঘটনাটি জানাতে ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন।

এ বিষয়ে এসেক্স পুলিশ জানিয়েছে, রবিবার বিকাল চারটার আগেই সাউথেন্ড-অন-সি-তে ১২ মিটার উঁচু একটি বিমানে আগুন লেগেছে। এতে হতাহতের ব্যাপারে সঠিক তথ্য এখনও জানা যায়নি। বিমান দুর্ঘটনায় তদন্ত শাখার সাথে কাজ করছে বলেও জানায় পুলিশ।

সাউথেন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যেকোনো ঘটনা সম্পর্কে জনসাধারণকে আপডেট জানাবে এবং সোমবার ভ্রমণকারী যাত্রীদের তাদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

Reneta

ডাচ কোম্পানি জিউসচ এভিয়েশন নিশ্চিত করেছে যে, তাদের এসইউজেড-১ ফ্লাইট লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়।

নেদারল্যান্ডসের লেলিস্টাড বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সক্রিয়ভাবে তদন্তে সহায়তা করছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের প্রতি সমবেদনা প্রকাশ করছে।

সাউথএন্ড বিমানবন্দরে দুর্ঘটনায় আক্রান্ত সকলের প্রতি পরিবহন সচিব হাইডি আলেকজান্ডার সমবেদনা জানিয়ে বলেন, এ বিষয়ে তিনি নিয়মিত আপডেট রাখছেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্ঘটনালন্ডনে বিমান বিধ্বস্তসাউথেন্ড বিমানবন্দর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্র বিনির্মাণে নারীদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আলী রীয়াজ

পরবর্তী

হুমায়রার করুণ মৃত্যু, পুলিশের হাতে গুরুত্বপূর্ণ সূত্র

পরবর্তী
প্রিয়াঙ্কা চোপড়া সুন্দর গাউন পরা, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়রার করুণ মৃত্যু, পুলিশের হাতে গুরুত্বপূর্ণ সূত্র

বহু তলা ভবনের সুন্দর নকশা ও গ্লাসের জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি সন্দেহে ৯ জনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপিসহ কারাগারে ৩

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT