ক্রিকেট

ভোট দিয়ে দুই সমস্যা নিয়ে বললেন শচীন

ভারতের লোকসভা নির্বাচন

শচীন ভোট দেওয়ার পর সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শচীন ভোট দেওয়ার পর তার সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন, ছবি তোলা হয়েছে ভোট কেন্দ্রে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ক্রিকেট কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকার। নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন (ইসি) শচীনকে ‘জাতীয় আইকন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সোমবার মুম্বাইয়ের একটি ভোটকেন্দ্রে পুত্র অর্জুন টেন্ডুলকারকে নিয়ে ভোট দেন শচীন। কেন্দ্র থেকে বেরোনোর পর বিশ্বকাপজয়ী মহাতারকা ও অর্জুন ফটোগ্রাফারদের সামনে অমোচনীয় কালি লাগানো আঙুল প্রদর্শন করেন।

সেসময় শচীন বলেন, ‘আমি বলতে চাই, যে সমস্যাগুলো ঘটে তার কারণ প্রথমত আপনি চিন্তা না করে কাজ করেন। দ্বিতীয়ত, আপনি কেবল চিন্তা করতে থাকেন কিন্তু কাজ করেন না। আমি জনগণকে তাদের ভোট দেয়ার জন্য অনুরোধ করব। এটি আমাদের জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শচীনের স্ত্রী অঞ্জলি ও কন্যা সারা ভোট দিতে মুম্বাইতে আসতে পারেননি। স্নাতকোত্তর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাইতে নেই সারা। মেয়েকে সঙ্গ দিতে সঙ্গে রয়েছেন অঞ্জলি।

৬৬৪ আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড সর্বাধিক ৩৪,৩৫৭ রানের মালিক শচীন। ইতিহাসের একমাত্র ক্রিকেটার যার ঝুলিতে আছে ১০০ সেঞ্চুরি। ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারত দলেরও অংশ মাস্টার ব্লাস্টার।

বিষয়:অর্জুন ভারত ভোট লোকসভা নির্বাচন শচীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…