ক্রিকেট

আইপিএল খেলতে কলকাতায় লিটন

কলকাতায় আইপিএল খেলতে আসা লিটন দাসের ছবি, বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় আইপিএল খেলতে আসা বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের ছবি, তিনি ক্রীড়া জগতে পরিচিত মুখ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো আইপিএল খেলতে ভারতে গেছেন লিটন দাস। রোববার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। খবরটি ফেসবুকে নিজেই জানিয়েছেন লিটন।

ডিসেম্বরে আইপিএলের সংক্ষিপ্ত নিলামে ৫০ লাখ রুপিতে লিটনকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কলকাতার চতুর্থ ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তার। কলকাতার হয়ে পুরো আসরে অবশ্য খেলা হচ্ছে না লিটনের। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে দেশে ফিরতে হবে তারকা ওপেনারকে।

লিটনের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না বলে দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। তার জায়গায় জেসন রয়কে নিয়েছে কলকাতা।

লিটনের কলকাতায় যাওয়ার দিনে নিজেদের তৃতীয় ম্যাচে রিংকু সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে আসরের দ্বিতীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে গুজরাট টাইটান্সকে হারায় নিতিশ রানার দল।

বিষয়:আইপিএল-২০২৩ কলকাতা গুজরাট বাংলাদেশ বিসিবি লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…