ক্রিকেট

নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজসেরার অর্থ দেবেন মিরাজ

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ মাঠে হাসিমুখে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচিত বাংলাদেশ ক্রিকেটার মিরাজ খেলার মাঠে হাসিমুখে দৌড়াচ্ছেন, দেশের জন্য খেলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথমটিতে ১০ উইকেটে জয়, দ্বিতীয়টিতে টিম টাইগার্স জিতেছে ৬ উইকেটে। দুম্যাচেই দারুণ পারফর্ম করে সিরিজসেরার পুরস্কার হাতে তুলেছেন মেহেদী হাসান মিরাজ। পুরস্কারে পাওয়া অর্থ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেয়ার কথা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে চাপে পড়েছিল বাংলাদেশ। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন লিটন দাস ও মিরাজ। ১৩৮ রান করেন লিটন, মিরাজ করেন ৭৮ রান। ম্যাচে ৫ উইকেটও নিয়েছেন মিরাজ। দুই টেস্ট মিলিয়ে ১০ উইকেট ও দুই ফিফটিতে ১৫৫ রান করে টাইগার অলরাউন্ডার হয়েছেন সিরিজসেরা।

সিরিজসেরা হয়ে মিরাজ ৫ লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার পেয়েছেন। সেই অর্থ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেয়ার ঘোষণা দিয়েছেন।

মিরাজ বলেছেন, ‘এই প্রথম আমি বিদেশ সফরে সিরিজসেরার পুরস্কার জিতেছি। আপনারা সবাই জানেন যে, সম্প্রতি আমাদের দেশ একটি পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আমি আমার পুরস্কারটি উৎসর্গ করতে চাই তাদের, যারা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মারা গেছেন। সেখানে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে তিনি মারা যান। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তার পরিবারকে দিতে চাই।’

বিষয়:বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বৈষম্যবিরোধী আন্দোলন মেহেদী হাসান মিরাজ রাওয়ালপিন্ডি টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…