চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুখী দেশের তালিকা প্রকাশ, কত নম্বরে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সংগৃহীত

সংগৃহীত

২০২৫ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৭টি দেশের মধ্যে ১৩৪তম। তালিকায় সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, আর সবচেয়ে অসুখী দেশ হচ্ছে আফগানিস্তান।

বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ গত কয়েক বছর ধরে এই তালিকায় ধারাবাহিকভাবে পিছিয়ে যাচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩টি দেশের মধ্যে ১২৯তম, আর ২০২৩ সালে ছিল ১১৮তম।

প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ভারত, পাকিস্তান, মিয়ানমার ও শ্রীলঙ্কার পেছনে। তালিকায় ভারতের অবস্থান ১১৮তম, পাকিস্তান ১০৯তম, মিয়ানমার ১২৬তম এবং শ্রীলঙ্কা ১৩৩তম। অন্যদিকে, নেপাল এই অঞ্চলে সবচেয়ে এগিয়ে রয়েছে, যার অবস্থান ৯২তম।

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা অষ্টমবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। এরপরই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ড, কোস্টা রিকা ও নরওয়ে। তালিকার শীর্ষ দশে থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল (৮ম), লুক্সেমবার্গ (৯ম) এবং মেক্সিকো (১০ম)। এছাড়াও অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, ক্যানাডা ও স্লোভেনিয়া তালিকার শীর্ষ ২০-এ স্থান পেয়েছে।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে আফগানিস্তান তালিকার সর্বনিম্নে অবস্থান করছে। এরপরই রয়েছে সিয়েরা লিওন (১৪৬তম) এবং লেবানন (১৪৫তম)।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট তৈরি করতে দেশগুলোর নাগরিকদের মধ্যে জরিপ চালানো হয়। জরিপে একজন মানুষের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা, মাথাপিছু জিডিপি, সামাজিক সুরক্ষা, স্বাধীনতা, নাগরিক সুযোগ-সুবিধা, গড় আয়ু এবং দুর্নীতির মাত্রার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশসুখী দেশসুখী দেশের তালিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রাহকদের ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন চালু করল ওয়ালটন প্লাজা

জুন ২৪, ২০২৬

মেসির চোখে সেরা সিনেমা-সিরিজ কোনগুলো?

জুন ২৪, ২০২৬

ইউরোপের বিভিন্ন দেশে চলমান তাপপ্রবাহে প্রাণহানি বেড়েই চলেছে

জুন ২৪, ২০২৬

বহু জাতি ও বহুসংস্কৃতিকে সাথে নিয়ে এদেশের সংস্কৃতিচর্চা এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর: সংস্কৃতিমন্ত্রী

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT