চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন হাবিবুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হাবিবুরের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। প্রায় সাত বছর পর টাইগারদের সাবেক অধিনায়কের রেকর্ডটি ভেঙে দিলেন হাবিবুর রহমান। ৪৯ বলে সেঞ্চুরি ছুঁয়ে দ্রুততম শতকের মালিক এখন নর্থ জোনের ওপেনার। রেকর্ড গড়ার দিনে সেন্ট্রাল জোনকে ৮ উইকেটে হারিয়েছে নর্থ জোন।

রেকর্ড গড়ার আগে দুবার জীবন পেয়েছেন হাবিবুর। প্রথম দফায় শূন্যরানে। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে নাজমুল ইসলাম অপুর বল তুলে মেরেছিলেন লংঅনে। ভুল করে বসেন ফিল্ডার জিসান আলম। বল তালুবন্দি করতে ব্যর্থ হন। ২ রান দিয়ে বসেন। পরের বলেই চার হাঁকান হাবিবুর।

পরে তাণ্ডব চালান ব্যাট হাতে। ১৯ বলে ফিফটি পূর্ণ করেন। ফিফটি ছোঁয়ার পরের বলে দ্বিতীয় দফায় জীবন পান হাবিবুর। এবারও নাজমুল ইসলাম অপুর বলে তার ক্যাচ নিতে ব্যর্থ হন জিসানই। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ছক্কা ও তৃতীয় বলে চার মেরে ফিফটি পূর্ণ করেন হাবিবুর। পরের বলে সুইপ খেলে বল পাঠান শর্ট ফাইন লেগ অঞ্চলে। সেখান ক্যাচ তালুবন্দি করতে পারেননি জিসান।

Banglabid

১৪তম ওভারের তৃতীয় বলে সেঞ্চুরি পূর্ণ করেন নর্থ জোনের ওপেনার। ৪৯ বলে শতক পূর্ণ করার পথে ছিল ৭টি চার ও ৮টি ছক্কার মার।

হাবিবুরের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫০ বলে শতক করেছিলেন মাশরাফী। নারায়ণগঞ্জের ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে রেকর্ডটি গড়েছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক।

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিএল ওয়ানডেতে টসে হেরে ব্যাটে নেমে ৪৮.১ ওভারে ২০১ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল জোন। জবাবে হাবিবুরের রেকর্ড গড়া শতকে ২৪.৪ ওভারে জয় নিশ্চিত করে নর্থ জোন। ৯টি করে চার ও ছক্কায় ৬১ বলে ১১৭ রানের ইনিংস খেলে আউট হন হাবিবুর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্রুততম সেঞ্চুরিনর্থ জোন হাবিবুরমাশরাফীলিড স্পোর্টসলিস্ট ‘এ’সেন্ট্রাল জোন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT