ফুটবল

থাকবেন কী থাকবেন না, ইঙ্গিত দিলেন স্কালোনি

থাকবেন কী থাকবেন না, ইঙ্গিত দিলেন স্কালোনি

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। বিদায়ী মুহূর্তে মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচজুড়ে ছিল মেসিকে ঘিরে আবেগের ঢেউ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি। ইঙ্গিত দিয়েছেন, আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন কিনা সে বিষয়েও।

৮৫ হাজারের বেশি দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়াম। ম্যাচের ১০ মিনিটে খেলা থামিয়ে মেসিকে দেয়া হয় সম্মান। ম্যাচ শেষে সংবর্ধনা দেয়া হয় আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ককে। সময়টাতে আবেগাপ্লুত হয়ে পড়েন স্কালোনিও। ম্যাচ শেষে জানিয়ে দিলেন আর্জেন্টিনার ডাগআউটে থাকবেন কিনা।

আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে কোচিং চালিয়ে যাব।’ তবে কতদিন পর্যন্ত থাকবেন সেটি নিয়ে কোন তথ্য দেননি স্কালোনি।

পরে বিশ্বকাপ পর্যন্ত থাকবেন কিনা প্রশ্নে স্কালোনি বলেছেন, ‘এখনও কোন আপডেট নেই।’

মেসির প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মেসি যে উত্তরাধিকার রেখে যাচ্ছেন, তা সত্যিই অসাধারণ। এই বিষয়টি আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। মাঠের লড়াইয়ে এমনকিছুর নজির আর কখনোই দেখা যাবে না। তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ।’

বিশ্বকাপের পর আলোচনায় এসেছিল কোচের অধ্যায় শেষ হতে চলেছে স্কালোনির। আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা তাকে কোচ হিসেবে চেয়ে পরে বৈঠকেও বসেছিল।

বিষয়:আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…